WB Govt Pensioners Dearness Relief: কলকাতা পুরনিগম এলাকার অন্তর্গত ব্যাঙ্ক থেকে পেনশন বা ফ্যামিলি পেনশন প্রাপকদের জন্য সুখবর দিল রাজ্য সরকার। রাজ্য সরকারি পেনশনভোগী এবং ফ্যামিলি পেনশনভোগীদের দীর্ঘদিনের বকেয়া ডিয়ারনেস রিলিফের ৫০ শতাংশ টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের তরফে দাবি করা হয়েছে, মূলত ব্যাঙ্কের কাছে সম্পূর্ণ তথ্য ছিল না। আর সেটার অভাবে এই অর্থ প্রদানের বিষয়টি এতদিন আটকে ছিল। এবার সেই জট কাটাতে এবং পেনশনভোগীদের হাতে দ্রুত টাকা পৌঁছে দিতে রাজ্য অর্থ দফতরের প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে।
কী কারণে সেই টাকা প্রদানের বিষয়টি আটকে ছিল?

অর্থ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ২০০৮ থেকে ২০১৯ সাল এই বিশাল অঙ্কের বকেয়া টাকা এতদিন ব্যাঙ্কের কাছে থাকা অতীতের পেনশন বিতরণের সঠিক ও নথির অভাবে আটকে ছিল। সরকারি নিয়মে সমস্ত তথ্য যাচাই না করে বকেয়া টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না।
কিন্তু এই জটিলতার কারণে যাতে পেনশনভোগীদের আর বেশিদিন অপেক্ষা করতে না হয়, সেই দিকটি বিবেচনা করেই রাজ্য সরকার এই বকেয়া ডিআরের ৫০ শতাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলি থেকে অতীতের পেনশনের সম্পূর্ণ বিবরণ যাচাই করার প্রক্রিয়া সমান্তরালভাবে চলতে থাকবে। কিন্তু তার আগে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই ৫০ শতাংশ বকেয়া মিটিয়ে দেওয়া হবে।
বাকি ৫০ শতাংশ বকেয়া কবে মিলবে?
{{/usCountry}}বাকি ৫০ শতাংশ বকেয়া কবে মিলবে?
{{/usCountry}}রাজ্য সরকারের একজন শীর্ষ আধিকারিক জানিয়েছেন, প্রশাসনিক বা পদ্ধতিগত বিলম্বের জন্য প্রবীণ পেনশনভোগীদের যাতে আর কষ্ট না পেতে হয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। ব্যাঙ্কগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা যুদ্ধকালীন তৎপরতায় রেকর্ডের যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন করে। সরকার ব্যাঙ্কগুলির কাছে রোপা ২০০৯ সময়কালের সমস্ত পেনশন বিতরণের চূড়ান্ত ও বৈধ বিবরণ চেয়ে পাঠিয়েছে। ব্যাঙ্কগুলি এই তথ্য জমা দেওয়ার পর বাকি থাকা ৫০ শতাংশ ডিআর বকেয়া হিসাব করা হবে। তা প্রদানের প্রক্রিয়া ও নিয়মাবলী পরবর্তীতে আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্য সরকার ঘোষণা করবে।
তারইমধ্যে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারীদের কিছুটা বকেয়া মেটানো হলেও গ্র্যান্ট-ইন-এডের কর্মীদের বকেয়া মেটানোর ব্যাপারে কোন পদক্ষেপ নেই সরকারের। বিগত সরকার ভোটের আগে এ ব্যাপারে নোটিশ জারি করে গিয়েছিল। কিন্তু নতুন সরকার প্রতিশ্রুতি অনুযায়ী আজও তা কার্যকর করল না। আমরা সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অবিলম্বে গ্রান্ট-ইন-এইডের অধীন শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েত, পুরকর্মী-সহ বিভিন্ন কর্মচারীদের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।