Abhishek Banerjee Case Latest Update: গাড়িতে ঝুলে কেন? অভিষেকের নামে থানায় অভিযোগ, সেবাশ্রয় নিয়ে অ্যাকশনে শুভেন্দুও

Abhishek Banerjee Case Latest Update: গাড়িতে ঝুলে কেন? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে থানায় অভিযোগ দায়ের করা হল। তারইমধ্যে সেবাশ্রয় নিয়ে অ্যাকশনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Published on: Jul 1, 2026, 23:25:30 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Abhishek Banerjee Case Latest Update: গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে দু'জন- দিল্লি থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেরার পরে সেই দৃশ্য নিয়ে কম হইচই হয়নি। এবার সেই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ করা হল। সূত্রের খবর, ১৯৮৮ সালের মোটর ভেহিকেলস অ্যাক্টের নিয়ম লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করেছেন রাজীব সরকার। যিনি ইতিমধ্যে অভিষেকের বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে থানার দ্বারস্থ হন। সেই মামলায় বেশ বিপাকে পড়েছেন অভিষেক। আগামী ৮ জুলাই অভিষেকের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপ ক্রমশ বাড়ছে। (ছবি সৌজন্যে ফেসবুক এবং সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে চাপ ক্রমশ বাড়ছে। (ছবি সৌজন্যে ফেসবুক এবং সমীর জানা/হিন্দুস্তান টাইমস)

সেবাশ্রয় শিবির নিয়েও বিপাকে অভিষেক

তবে সেখানেই অভিষেকের অস্বস্তি শেষ হচ্ছে না। কারণ ডায়মন্ড হারবারের সাংসদ হিসেবে যে সেবাশ্রয়ের আয়োজন করতেন, তা নিয়ে অসংখ্য অভিযোগ উঠেছে। বুধবার সেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের আওতাধীন বিষ্ণুপুরে ভারত সেবাশ্রম সংঘের হাসপাতালের আইসিইউ ইউনিটের উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, যে অভিযোগ করা হয়েছে, তার ভিত্তিতে তদন্ত করা হবে।

আরও পড়ুন: Aditi Munshi-Debraj Chakraborty: ‘বউ কীর্তন করত, আর কীর্তনের আড়ালে ও…’, অদিতির স্বামীকে নিয়ে বিস্ফোরক তরুণজ্যোতি

তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, তদন্তের জন্য জেলা প্রশাসন বা স্বাস্থ্য দফতরের যে সহযোগিতার প্রয়োজন আছে, তা করা হবে। অপরাধ হলে সেটা অপরাধ হিসেবেই বিবেচিত করবে রাজ্য সরকার। ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারার আওতায় উপযুক্ত পদক্ষেপের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: Mahua Moitra Egg Attack: মহুয়া দাঁড়িয়ে ৩ তলায়, নীচ থেকে ধেয়ে এল ডিম ও বেগুন, 'লাইভ' করে আর্তনাদ সাংসদের

সেবাশ্রয় নিয়ে কী কী অভিযোগ উঠেছে?

আর মুখ্যমন্ত্রী যেদিন সেই মন্তব্য করেছেন, সেদিন সকালেই অভিযোগ দায়ের করা হয়েছে সেবাশ্রয় কাণ্ডে। ২০২৪ সালের ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি দাবি করেছেন, নিয়মের তোয়াক্কা না করে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। পোর্টেবেল এক্স রে মেশিন, আলট্রাসনোগ্রাফি-সহ যে সব চিকিৎসা সংক্রান্ত যন্ত্র ব্যবহার করা হয়েছে, সেটার ক্ষেত্রে নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করেছেন ববি।

আরও পড়ুন: Tram and Bus in Bengal: কলকাতায় ট্রাম চলবে নতুন কায়দায়! আরও ৪৭০ সরকারি বাস দ্রুত রাস্তায় নামানোর চেষ্টা

সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, সেবাশ্রয় শিবিরে অযোগ্য লোকজনদের দিয়ে চিকিৎসা করানো হত। দেওয়া হত ভুয়ো প্রেসক্রিপশন। তাছাড়াও আর্থিক অনিয়ম, প্রভাব খাটিয়ে সরকারি সম্পদের অপব্যবহারের মতো অভিযোগ তুলেছেন বিজেপি নেতা।

  • Ayan Das
    ABOUT THE AUTHOR
    Ayan Das

    অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More