SIR প্রক্রিয়ার জেরে পিছোচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, কবে থেকে হবে?

আগে পরিকল্পনা ছিল চলতি মাসের ১৪ নভেম্বর থেকে অধিবেশন শুরু করার। পরে তা সরিয়ে ২২ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও এই গুরুত্বপূর্ণ সংশোধনীতে অংশ নিতে হচ্ছে।

Published on: Nov 16, 2025 5:40 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন এ বার নির্ধারিত সময়ে বসছে না। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার কারণেই অধিবেশন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আগামী বছর বিধানসভা নির্বাচন, তার আগে এই এসআইআর ঘিরে ব্যস্ত তৃণমূল, বিজেপি এবং ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। দলগুলির সক্রিয় অংশগ্রহণের সময়সূচির সঙ্গে যাতে সংঘাত না হয়, তাই অধিবেশন পেছনোর পথই বেছে নিয়েছে নবান্ন।

SIR প্রক্রিয়ার জেরে পিছোচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, কবে থেকে হবে?
SIR প্রক্রিয়ার জেরে পিছোচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, কবে থেকে হবে?

আরও পড়ুন: এসআইআরে BLA নিয়োগে নিয়োগে নতুন ছাড়, বিতর্কে কমিশন, তোপ তৃণমূলের

আগে পরিকল্পনা ছিল চলতি মাসের ১৪ নভেম্বর থেকে অধিবেশন শুরু করার। পরে তা সরিয়ে ২২ নভেম্বর করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ৪ নভেম্বর থেকে শুরু হওয়া এসআইআর প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। নির্বাচন কমিশনের পাশাপাশি রাজনৈতিক দলগুলিকেও এই গুরুত্বপূর্ণ সংশোধনীতে অংশ নিতে হচ্ছে। সেই কারণেই ঠিক হয়েছে, শীতকালীন অধিবেশন নভেম্বর নয়, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে শুরু হবে। প্রায় দুই সপ্তাহ ধরে চলবে এ বার অধিবেশন। তবে পরিষদীয় দফতর বা বিধানসভার সচিবালয় এখনই প্রকাশ্যে কিছু বলতে চান না।

এই অধিবেশনকে ঘিরে আলাদা গুরুত্ব রয়েছে কারণ নির্বাচনের আগে এটি হচ্ছে বর্তমান বিধানসভার শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। তাই শাসক তৃণমূল এবং বিরোধী বিজেপি দুই পক্ষই এই মঞ্চকে রাজনৈতিক আক্রমণ-প্রতিআক্রমণের জন্য যথাসম্ভব ব্যবহার করতে চাইছে। আইন দফতরের সঙ্গে ইতিমধ্যেই রাজ্য সরকারের আলোচনা শুরু হয়েছে, কোন কোন বিল আনা হবে এবং কোন প্রস্তাব পেশ করা হতে পারে তা নিয়ে প্রস্তুতি চলছে।এই অধিবেশন শেষ হলে আগামী বছর ফেব্রুয়ারিতে বসবে বর্তমান বিধানসভার শেষ বৈঠক, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পেশ করবে অন্তর্বর্তী বাজেট। সেই অধিবেশনও খুব বেশি দীর্ঘ হবে না, এক সপ্তাহের মধ্যেই শেষ হওয়ার সম্ভাবনাই বেশি।

News/Bengal/SIR প্রক্রিয়ার জেরে পিছোচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন, কবে থেকে হবে?