...
...
Next Story

Suvendu PA Chandranath Rath Murder: ভারতীয় বায়ুসেনায় ছিলেন শুভেন্দুর আপ্ত-সহায়ক, মুখে থাকত হাসি, কে এই চন্দ্রনাথ রথ?

Suvendu PA Chandranath Rath Murder: ভারতীয় বায়ুসেনায় ছিলেন চন্দ্রনাথ রথ। যিনি পরবর্তীতে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক হিসেবে কাজ শুরু করেছিলেন। তাঁকেই গুলি করে খুন করা হল মধ্যমগ্রামে। তাঁর মা বিজেপিতে আছেন বলে জানানো হয়েছে।

Published on: May 7, 2026, 01:08:06 IST
Advertisement

Suvendu PA Chandranath Rath Murder: ভারতীয় বায়ুসেনায় ছিলেন - সেই চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয় মধ্যমগ্রামে। সূত্রের খবর, বায়ুসেনা থেকে অবসরগ্রহণের পরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক হিসেবে কাজ শুরু করেছিলেন। একেবারেই ছায়াসঙ্গী হয়ে উঠেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিদায়ী বিরোধী দলনেতার। যাবতীয় কাজকর্ম সামলাতেন - সেটা রাজনৈতিক হোক বা অরাজনৈতিক কর্মসূচি। শুভেন্দু তাঁকে 'ভাইয়ের' চোখে দেখতেন। এতটাই অমায়িক ছিলেন যে সাংবাদিকদের সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। মুখে সারাক্ষণ হাসি লেগে থাকত। সেই চন্দ্রনাথের খুনের ঘটনায় হতবাক হয়ে গিয়েছেন সকলেই।

তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শমীক

শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ককে হত্যা করা হয়েছে গুলি করে। (ছবি সৌজন্যে পিটিআই)
শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ককে হত্যা করা হয়েছে গুলি করে। (ছবি সৌজন্যে পিটিআই)

সংবাদমাধ্যম এবিপি আনন্দে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ভারতীয় বায়ুসেনার জওয়ান ছিলেন চন্দ্রনাথ। তাঁর মা বিজেপির নেত্রী। সেই তৃণমূল কংগ্রেস চন্দ্রনাথকেই গুলি করে বিজেপিকে বার্তা দিতে চাইল বলে অভিযোগ করেছেন শমীক।

আরও পড়ুন: BJP on Suvendu assisant killing: 'মমতা-অভিষেকের হাত আছে' শুভেন্দুর আপ্ত-সহায়ক খুনে, ফল ভুগতে হবে,বিস্ফোরক কৌস্তুভ

দীর্ঘক্ষণ ‘ফলো’ করে খুন চন্দ্রনাথকে?

আর সেই খুনের ঘটনা ঘটেছে মধ্যমগ্রামে। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে যে অনেকক্ষণ ধরেই আততায়ীরা চন্দ্রনাথের গাড়ি অনুসরণ করছিল। গাড়ির চালকের পাশেই বসেছিলেন চন্দ্রনাথ। মধ্যমগ্রামের দোহারিয়ার কাছে গুলি চালায় আততায়ীরা। উল্টোদিক থেকে যখন গুলি চালানো হয়, তখন গাড়ির কাচ তোলা ছিল। তারপরও কাচ ফুঁড়ে চন্দ্রনাথ ও গাড়ির চালকের শরীরে গুলি ঢুকে যায়। তারপরই ঘটনাস্থলে থেকে পালায় পুলিশ।

একটি মহলের তরফে দাবি করা হয়েছে, সম্ভবত একেবারে পরিকল্পনা করেই খুন করা হয়েছে চন্দ্রনাথকে। সেইমতো ‘ফলো’ করা হচ্ছিল। তারপর একটা জায়গায় তাঁদের গাড়ির সামনে একটি ছোটো গাড়ি এসে দাঁড়ায়। সেইসময় বাইকে করে এসে গুলি করে পালায় আততায়ী। গাড়িতে যে ছিল, সেও সম্ভবত বাইকে করে পালায় বলে ওই মহলের তরফে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Suvendu PA Killed: ‘মনে রেখো তৃণমূল..’, গুলি করে খুন শুভেন্দুর আপ্ত সহায়ক, হুঁশিয়ারি রুদ্রনীলের!

পুলিশের তরফে কী জানানো হল?

যদিও সেই বিষয়টি নিয়ে আপাতত পুলিশের তরফে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, ঘটনাস্থলে আসছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে আততায়ীদের। বারাসতের পুলিশ সুপার পুষ্পা জানিয়েছেন যে তদন্ত চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe