WB Public Buses Demand: বিশ্ব পরিবেশ দিবসের আগে পশ্চিমবঙ্গে বাসের সংখ্যা বাড়ানোর দাবিতে রাস্তায় নামলেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার কলকাতা ও দুর্গাপুরের তাঁরা বিভিন্ন বাসস্ট্যান্ডে ব্যানার এবং প্ল্যাকার্ড হাতে নিজেদের দাবি তুলে ধরেন। স্লোগান তোলেন ‘#DoubleTheBus’ (ডবল দ্য বাস)। তাঁরা দাবি করেন, পরিবেশ রক্ষা, জ্বালানি খরচ কমানো এবং যানজটমুক্ত বাসযোগ্য শহরের দাবিতে গণপরিবহণ আরও উন্নত করতে হবে। আর সেজন্য বাসের সংখ্যা বাড়াতে হবে। তাতে একদিকে অর্থনীতি লাভবান হবে, তেমন পরিবেশেরও ভালো হবে বলে দাবি করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
কলকাতায় প্রতি লাখ জনসংখ্যায় কত বাস চলে?

আর্থঅন ফাউন্ডেশনের সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, বিভিন্ন রাজ্য পরিবহণ সংস্থা এবং শহুরে বাস পরিষেবা প্রদানকারী তরফে যে তথ্য পাওয়া গিয়েছে, অন্যান্য অনেক দেশের তুলনায় ভারতের অনেক শহরে মাথাপিছু অনেক কম বাস চলাচল করে।
কেন্দ্রীয় নগর বিষয়ক মন্ত্রক যেখানে প্রতি এক লাখ জনসংখ্যায় ৪০ থেকে ৬০টি বাস চালানোর মানদণ্ড নির্ধারণ করেছে, সেখানে কলকাতায় মাত্র ২৩টি বাস চলাচল করে। যা ভারতের প্রধান শহরগুলির মধ্যে অনেকটাই কম। বেঙ্গালুরুতে যেমন প্রতি এক লাখ জনসংখ্যায় গড়ে ৪৭টি বাস রয়েছে।
গণপরিবহণ ব্যবস্থা আরও শক্তিশালী করার দাবি তোলা হল
নাগরিক সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, জনসংখ্যার দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম মহানগরী হওয়া সত্ত্বেও শুধুমাত্র শহরের বাস পরিষেবার জন্য নির্দিষ্ট রাজ্য কোনও পরিবহন সংস্থা নেই। বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) এবং বেসরকারি অপারেটরদের যৌথ ভরসায় চলছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের গণপরিবহণ ব্যবস্থা। গণপরিবহণে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে সাধারণ মানুষকে ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে , যার ফলে জ্বালানি খরচ, বায়ুদষূণ এবং যানজট ক্রমশ বাড়ছে । জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গণপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলে দাবি করেছেন তাঁরা।
{{/usCountry}}নাগরিক সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন, জনসংখ্যার দিক থেকে ভারতের তৃতীয় বৃহত্তম মহানগরী হওয়া সত্ত্বেও শুধুমাত্র শহরের বাস পরিষেবার জন্য নির্দিষ্ট রাজ্য কোনও পরিবহন সংস্থা নেই। বর্তমানে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম (WBTC) এবং বেসরকারি অপারেটরদের যৌথ ভরসায় চলছে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের গণপরিবহণ ব্যবস্থা। গণপরিবহণে পর্যাপ্ত বিনিয়োগের অভাবে সাধারণ মানুষকে ব্যক্তিগত যানবাহনের উপর নির্ভর করতে হচ্ছে , যার ফলে জ্বালানি খরচ, বায়ুদষূণ এবং যানজট ক্রমশ বাড়ছে । জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় গণপরিবহণ ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে বলে দাবি করেছেন তাঁরা।
{{/usCountry}}সেই রেশ ধরে আর্থঅন ফাউন্ডেশনের ডিরেক্টর বিনয় জাজু বলেন, ‘সাশ্রয়ী ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থার মূল ভিত্তি হল হল বাস। দূষণ, যানজট এবং পরিবহণের বৈষম্য কমাতে বাসের সংখ্যা বাড়ানো এখন সময়ের দাবি।’