...
...
Next Story

Virat-Anushka emotional after IPL win: ছুটে আসা অনুষ্কার কাঁধে মুখ গুঁজে আবেগ উজাড় বিরাটের, বললেন ‘ও খুব গর্বিত হবে’

ছুটে আসা অনুষ্কা শর্মার কাঁধে মুখ গুঁজে আবেগ উজাড় করে দিলেন বিরাট কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) আইপিএল ট্রফি জেতার পরে বিরাট বললেন ‘ও খুব গর্বিত হবে।’ সেইসঙ্গে স্ত্রী'কে কুর্নিশ জানালেন আরসিবি তারকা।

Published on: Jun 4, 2025, 01:17:06 IST
By | Written by , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,
Prefer HTon Google
Advertisement

বিরাটের প্রতি ভালোবাসা উজাড় করে দেন অনুষ্কা। আর বিরাটও বউয়ের কাঁধে মুখ গুঁজে সেই মুহূর্তটা উপভোগ করতে থাকেন। অনুষ্কার মধ্যে নিজেকে পুরোপুরি সঁপে দেন। এতদিনের প্রচেষ্টা, এতদিনের পরিশ্রমের পরে আইপিএল জিতে যেন স্ত্রী'কে বললেন, ‘অনুষ্কা, আমি জিতেছি।’

অনুষ্কাকে জড়িয়ে ধরে নিজেকে উজাড় করে দিলেন বিরাট। (ছবি সৌজন্যে এক্স)
অনুষ্কাকে জড়িয়ে ধরে নিজেকে উজাড় করে দিলেন বিরাট। (ছবি সৌজন্যে এক্স)

বিরাট কোহলির যাত্রাটা শুরু হয়েছে ২০০৮ সাল থেকে। ২০১৪ সাল থেকে সেই যাত্রাপথের সঙ্গী হিসেবে পেয়েছেন অনুষ্কা শর্মাকে। বছরের পর বছর ধরে দু'জনে মিলে যে দিনটার অপেক্ষা করে যাচ্ছিলেন, অবশেষে সেই মুহূর্তটা এল। পূরণ হল দু'জনের স্বপ্ন। আইপিএল জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। আর তারপর আবেগে ভেসে গেলেন দু'জনেই। কেঁদে ফেললেন বিরাট। চোখ ছলছল করে উঠল অনুষ্কার। আর তারপর দু'জনে যখন একে অপরকে জড়িয়ে ধরলেন, তখন নিজেদের আবেগ উজাড় করে দিলেন। অনুষ্কার কাঁধে মুখ গুঁজে রেখে নিজেকে আবেগ ভাসিয়ে দিলেন বিরাট। সেইসঙ্গে পুরো দুনিয়ার সামনে জানিয়ে দিলেন যে এই দীর্ঘ যাত্রাপথটায় কীভাবে তাঁর পাশে থেকেছেন অনুষ্কা।

আমাদের ট্রফি হাতছাড়া করতে দেখেছে অনুষ্কা, বললেন বিরাট

আরও পড়ুন: 'কখনও ভাবিনি যে এই দিনটা আসবে, বাচ্চার মতো ঘুমাব', IPL জিতে কেঁদে ফেললেন বিরাট!

‘অনুষ্কা অত্যন্ত গর্বিত হবে’, আবেগপ্রবণ বিরাট

সেইসঙ্গে বেঙ্গালুরুর মেয়ে তথা স্ত্রী অনুষ্কাকে কুর্নিশ জানিয়ে আরসিবির তারকা ক্রিকেটার বলেন, ‘আপনি যখন পেশাদার হিসেবে খেলেন, তখনই শুধু আপনি অনুভব করতে পারেন যে পর্দার পিছনে কী অবস্থা থাকে আর মানসিকভাবে কীরকম পরিস্থিতির মধ্যে যেতে হয়। মানসিকভাবে যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে অনুষ্কা, আমায় পুরোপুরি ভেঙে পড়তে দেখেছে, সেখান থেকে দাঁড়িয়ে ও অত্যন্ত গর্বিত হবে।’

আরও পড়ুন: বিরাটের ছোঁয়া পেল IPL, ১৮-র উপাখ্যানে প্রথমবার চ্যাম্পিয়ন RCB, চোখে জল কোহলির

অনুষ্কার কাছে নিজেকে সঁপে দেন বিরাট

আর অনুষ্কা যে কতটা গর্বিত এবং বিরাট যে নিজের স্ত্রী'র প্রতি কৃতজ্ঞ, সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার প্রয়োজন হয় না। আমদাবাদে আরসিবি আইপিএল জয়ের পরে প্রাথমিকভাবে সতীর্থদের সঙ্গে উচ্ছ্বাস প্রকাশের পরে একগাল হাসিমুখে বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে থাকা অনুষ্কার দিকে দৌড়ে আসতে থাকেন বিরাট। কোহলিকে দেখে অনুষ্কাও দৌড়ে আসতে থাকেন। তারপর একে অপরকে আলিঙ্গন করেন।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল RCB? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks