...
...
Next Story

Jemimah:‘জেমি, জেমি’ স্লোগানের মাঝে ‘গিটার সেলিব্রেশন’ মুহূর্ত!স্মৃতির বয়ফ্রেন্ড শিল্পী পলাশ শুভেচ্ছায় লিখলেন..

বৃহস্পতির রাতে স্মৃতিরা জিততেই পলাশ ভরিয়ে দেন ‘ওম্যান ইন ব্লু’কে শুভেচ্ছায়। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের উচ্ছ্বাসের ছবি পোস্ট করেন। সেখানে কী লেখেন?

Published on: Oct 31, 2025, 13:34:34 IST
Advertisement

এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের পুরুষদের টি ২০ টিমের অধিনায়ক সূর্যকুমার যাদব জেমিমা রড্রিগেজকে ‘ছোটা প্যাকেট বড়া ধমাকা’ বলে প্রশংসায় ভরিয়েছিলেন। গতরাতে সেই ২৫ বছরের জেমিমার ঝোড়ো লড়াইতে ভর করে ভারতীয় মহিলা ক্রিকেট টিম পৌঁছে গিয়েছে ২০২৫ মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে। ৩৩৯ রানের দানবীয় টার্গেট তাড়া করে ভারতের মহিলা ক্রিকেট টিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক রোমহর্ষক ম্যাচ পকেটে পুরে ফেলে। গোটা দেশ লক্ষ্মীবারের রাতে ‘অকাল দেওয়ালি’তে মেতে ওঠে। মেয়েদের ক্রিকেটের এই ঐতিহাসিক জয়ের কাণ্ডারী জেমাইমাকে ঘিরে তখন নভি মুম্বইয়ের ‘ডিওয়াই পাটিল স্টেডিয়াম' জুড়ে চলেছে ‘ জেমি জেমি’ স্লোগান! কেমন ছিল সেই জয়ের পর গায়ে কাঁটা দেওয়া মুহূর্ত? প্রকাশ্যে এল ভিডিয়ো। জয়ের পর ভারতীয় মহিলা ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে ক্রিকেটার স্মৃতি মন্ধানার বয়ফ্রেন্ড সঙ্গীতশিল্পী- সঙ্গীত পরিচালক পলাশ কী লিখলেন?

(বাঁ দিকে)জেমাইমার সেলিব্রেশনের মুহূর্ত! (ডানদিকে) স্মৃতির সঙ্গে বলিউড সেলেব পলাশ মুচ্ছল।
(বাঁ দিকে)জেমাইমার সেলিব্রেশনের মুহূর্ত! (ডানদিকে) স্মৃতির সঙ্গে বলিউড সেলেব পলাশ মুচ্ছল।

গায়ে কাঁটা দেওয়া জয়ের সেই মুহূর্ত আসতেই ২২ গজের দিকে ছুটে গিয়েছেন স্মৃতি, স্নেহ, রিচারা। মুখে চোখে তখন তৃপ্তি, জয়ের হাসি, দাপট ধরে রাখার স্বস্তি! মাঝ মাঠে ছুটে গিয়ে তখন অমনপ্রীত, আর পিচে বসে পড়া জেমাইমাকে ঘিরে ধরেন ভারতীয় মহিলা ক্রিকেটের সুপারস্টাররা। অধিনায়ক হরমনপ্রীত তখনও আনন্দাশ্রু ধরে রাখতে পারছেন না। ২২ গজে বসে মুম্বই-গার্ল ‘জেমি’ও তখন আনন্দাশ্রুতে! এই সমস্ত মুহূর্ত তখন হচ্ছে ক্যামেরাবন্দি। এদিকে, ম্যাচের পুরস্কার বিতরণীর পর জেমাইমার সতীর্থরাই ‘জেমি জেমি’ স্লোগানে মাতোয়ারা। ধীরে ধীরে স্টেডিয়ামও ‘জেমি জেমি’ স্লোগান ধরে ফেলল। হাত তুলে দর্শকদের দিকে সেই স্লোগান আরও জেরদার করার জন্য আহ্বান জানালেন স্মৃতিও। এরপর সতীর্থদের আলিঙ্গনে ধরা দিলেন ম্যাচের সেরা জেমি! এর খানিক পরই ড্রেসিং রুমের দিকে যাওয়ার সময় চেনা ‘গিটার সেলিব্রেশন’ মুহূর্তে ধরা দেন জেমাইমা। এই তারকা ক্রিকেটারের হাত শুধু ব্যাটেই দাপুটে নয়, গিটারের স্ট্রিংয়েও তিনি বেশ দাপুটে! জেমাইমার ফ্যান-কূলের কাছে তাঁর গিটারের ভিডিয়ো বেশ জনপ্রিয়! আর সেই গিটারের ‘পোজ’ নিয়েই সেলিব্রেট করলেন ম্যাচের তারকা! সবই ধরা পড়ল ক্যামেরায়।

এদিকে, ক্রিকেটার তথা টিমের ভাইস ক্যাপ্টেন স্মৃতির সঙ্গে তাঁর সম্পর্কের কথা কার্যত ‘কনফার্ম’ করে দিয়েছেন সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক পলাশ মুচ্ছল। তিনি সঙ্গীত শিল্পী পলক মুচ্ছলের ভাই। আর বৃহস্পতির রাতে স্মৃতিরা জিততেই পলাশ ভরিয়ে দেন ‘ওম্যান ইন ব্লু’কে শুভেচ্ছায়। তিনি ভারতীয় মহিলা ক্রিকেট টিমের উচ্ছ্বাসের ছবি পোস্ট করেন। যে ছবির ডান দিকে ছিলেন স্মৃতি। পলাশ লেখেন,'This part of my life right here is called... happiness'। বার্তায় পলাশ প্রকাশ করেন তাঁর আনন্দ, উচ্ছ্বাস। সব মিলিয়ে আপাতত দেশজোড়া এই উৎসবের মেজাজকে সঙ্গে নিয়ে ফাইনালকে পাখির চোখ করে এগোচ্ছেন হরমনপ্রীত অ্যান্ড কোং!

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks