...
...
Next Story

Virat Kohli's Trophy List: ২টি বিশ্বকাপের পরে এবার IPL, সব জিতেছেন কোহলি, শুধু চিরকালের মতো অধরা থেকে গেল ‘সেরা’ ট্রফি

Virat Kohli, RCB, IPL 2025: বর্ণোজ্জ্বল কেরিয়ারে বিরাট কোহলি কোন কোন ট্রফি হাতে তুলেছেন দেখে নিন তালিকা।

Published on: Jun 4, 2025, 14:39:12 IST
By
Prefer HTon Google
Advertisement

বর্ণোজ্জ্বল কেরিয়ারে কার্যত সব ট্রফিই জিতেছেন বিরাট কোহলি। শুধু যে ট্রফিটিকে তিনি সব থেকে বেশি গুরুত্ব দিতেন, তা হাতে তোলা হয়নি বিরাটের। উল্লেখযোগ্য বিষয় হল, সব থেকে বড় সেই ট্রফি চিরকালের মতো অধরাই থাকবে কোহলির। দু'বার খুব কাছে গিয়েও খেতাব হাতছাড়া করার আক্ষেপ সারা জীবন বয়ে বেড়াতে হবে কোহলিকে।

২টি বিশ্বকাপের পরে এবার IPL-এর ট্রফি জিতলেন বিরাট কোহলি। ছবি- পিটিআই।
২টি বিশ্বকাপের পরে এবার IPL-এর ট্রফি জিতলেন বিরাট কোহলি। ছবি- পিটিআই।

বিরাট কোহলির আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০৮ সালে। সেবছর অগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে প্রথমবার টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপান কোহলি। পরে ২০২১ সালে প্রথমবার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে মাঠে নামেন বিরাট। ২০১১ সালে টেস্ট ক্রিকেটে হাতেখড়ি হয় তাঁর।

বিরাট ভারতের সিনিয়র দলে আত্মপ্রকাশের আগেই ক্যাপ্টেন হিসেবে যুব বিশ্বকাপ জেতেন। ২০০৮ সালে কোহলির নেতৃত্বে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে ভারতীয় দল। বিরাট ২০১১ সালে ভারতের ঐতিহাসিক ওয়ান ডে বিশ্বকাপজয়ী দলের সদস্য।

আরও পড়ুন:- নিজে পারেননি, তাই ক্যাপ্টেন পতিদারের কৃতিত্বকে কুর্নিশ কোহলির, ছুঁড়ে দিলেন ‘অমূল্য’ উপহার- ভিডিয়ো

২০১৩ সালে ফের ধোনির নেতৃত্বে আইসিসি ট্রফি জয়ের স্বাদ পান কোহলি। সেবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সেনানি ছিলেন কোহলি। যদিও সেই একবারই নয়, বরং ২০২৫ সালে ফের একবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পান বিরাট।

আরও পড়ুন:- IPL 2025 All Awards List: চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল RCB? টুর্নামেন্টের সেরা হলেন কে? দেখুন সম্পূর্ণ পুরস্কার তালিকা

বিরাট কোহলির ট্রফি জয়ের তালিকা

১. কোহলি ২০০৮ সালে যুব বিশ্বকাপের ট্রফি জিতেছেন।

২. বিরাট ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপের ট্রফি জেতেন।

৩. কোহলি ২০১৩ ও ২০২৫ সালে দু'বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জেতেন।

৪. বিরাট ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জেতেন।

৫. কোহলি ২০১৭, ২০১৮ ও ২০১৯ সালে এক নম্বর দলের স্বীকৃতি স্বরূপ টেস্টের মেস হাতে তোলেন।

৬. বিরাট ২০২৫ সালে আইপিএলের ট্রফি হাতে তোলেন।

আরও পড়ুন:- Virat Kohli Creates History: আরসিবিকে ট্রফি দিয়ে ফাইনালেই সর্বকালীন IPL রেকর্ড কোহলির, ধাওয়ানকে টপকে এক নম্বরে বিরাট

উল্লেখোযোগ্য বিষয় হল ক্রিকেটের যে ফর্ম্যাটকে কোহলি সব থেকে বেশি গুরুত্ব দেন, সেই ফর্ম্যাটে কখনও বিশ্বচ্যাম্পিয়ন হওয়া হয়নি তাঁর। মঙ্গলবার আইপিএলের ট্রফি হাতে নিয়েও কোহলিকে টেস্টের মাহাত্ম্য কীর্তন করতে শোনা যায়। তিনি তরুণ ক্রিকেটারদের পরামর্শ দেন টেস্ট ক্রিকেটকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়ার। বিরাট স্পষ্ট বুঝিয়ে দেন যে, টেস্ট ক্রিকেটকেই তিনি সব থেকে গুরুত্বপূর্ণ মনে করেন।

আরও পড়ুন:- Most Runs In IPL 2025: আইপিএল ২০২৫-এ সব থেকে বেশি রান করেছেন কারা? সেরা পাঁচে রয়েছেন একজনই বিদেশি

অথচ দু'দুবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেও হারের মুখ দেখতে হয় কোহলিকে। ভারত ২০২১ সালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পরাজিত হয় নিউজিল্যান্ডের কাছে। পরে ২০২৩ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিম ইন্ডিয়া হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। ভারতীয় দল ২০২৫ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে পারেনি। বিরাট কোহলি ইতিমধ্যেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন। তাই আর কখনও টেস্টর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা সম্ভব হবে না তাঁর পক্ষে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe