...
...
Next Story

রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল চলচ্চিত্র উৎসবের লোগো, কারা কারা আসছেন উৎসবে?

রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। খুব স্বাভাবিকভাবেই এই বছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই অনুষ্ঠানে।

Published on: Nov 1, 2026, 19:30:15 IST
Advertisement

রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। খুব স্বাভাবিকভাবেই এই বছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এই অনুষ্ঠানে। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর চলবে এই অনুষ্ঠান। খুব সম্ভবত উদ্বোধনী অনুষ্ঠান হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। এবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লোগোতেও এলো পরিবর্তন।

রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল চলচ্চিত্র উৎসবের লোগো
রাজনৈতিক পালাবদলের পর বদলে গেল চলচ্চিত্র উৎসবের লোগো

রবিবার মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে এই নতুন লোগো উন্মোচিত হলো সকলের সামনে। সাংবাদিক বৈঠকে ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, জিৎ, সুদেষ্ণা রায়, হরনাথ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই নতুন লোগো তৈরি হয়েছে সত্যজিৎ রায়ের পুত্র সন্দীপ রায়ের শৈল্পিক ভাবনায়।

আরও পড়ুন: কালীপুজো পর্যন্ত ভয়ে একা যান না ছাদে, কী এমন হয় সুদীপার বাড়িতে?

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবের ফোকাস দেশ আয়ারল্যান্ড। সঞ্চালক হবেন হিরন চট্টোপাধ্যায়। অতিথিদের তালিকাতেও রয়েছে বড় চমক। মিঠুন চক্রবর্তী আগেই জানিয়েছিলেন এবারের অনুষ্ঠানে আসবেন রজনীকান্ত, প্রভাসের মতো দক্ষিণী তারকারা। এবার জানা গেল তালিকায় যোগ হয়েছে অক্ষয় কুমার, সঞ্জয় দত্ত, অনুপম খের, পরেশ রাওয়াল, জনি লিভার, অনুরাগ বসু, কঙ্গনা রানাওয়াত, মধুর ভান্ডকারের মতো বিশিষ্ট ব্যক্তিত্বদের নাম।

আরও পড়ুন: 'আমি ৫ দিন ঘুমাতে পারিনি', বিগ বস দেখে মেয়েকে নিয়ে কোন দুশ্চিন্তার কথা বললেন মনামীর মা?

প্রসঙ্গত, গত বছর চলচ্চিত্র উৎসবে উপস্থিত হয়েছিলেন অমিতাভ বচ্চন, শাহরুখ খান, জাভেদ আখতার, শাবানা আজমি, রানী মুখোপাধ্যায়, বিদ্যা বালান, ক্যাটরিনা কাইফ, অনুষ্কা শর্মা, সোনাক্ষী সিনহার মতো বলিউড ব্যক্তিত্বরা। তবে এই বছর একেবারে নতুন অতিথিদের তালিকায় যোগ করেছেন সরকার।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks