Kanchan 3rd Child: ৫৬ বছরে ৩য় বার বাবা হলেন কাঞ্চন, কৃষভির সাথে মিলিয়ে রাখলেন ছেলের নাম, জানুন অর্থ
মেয়ের বয়স এখনও দু-বছর পার করেনি। তার মধ্য়েই ফের মা হলেন শ্রীময়ী। কাঞ্চনের ‘কচি বউ’ এবার পুত্র সন্তানের জননী হলেন। মেয়ের সঙ্গে মিলিয়ে কী নাম রাখলেন ছেলের?
টলিউড অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) এবং তাঁর স্ত্রী শ্রীময়ী চট্টরাজ-এর ঘর আলো করে এসেছে তাঁদের দ্বিতীয় সন্তান। ৫৬ বছর বয়সে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন (দ্বিতীয় স্ত্রী পিঙ্কির সঙ্গে তাঁর এক পুত্র রয়েছে)। তবে শ্রীময়ীর সঙ্গে সংসার বাঁধার পর এটি তাঁদের দ্বিতীয় সন্তান।

প্রথম সন্তান কন্যা ‘কৃষভি’ (Krishvi) পেয়েছে খেলার সঙ্গী। ১৯ মাসের মেয়ের সঙ্গে মিলিয়েই ছোট্ট রাজপুত্রের নাম রেখেছেন মল্লিক দম্পতি। তাঁদের আদরের ছেলে নাম ‘কৃষিভ’ (Krishiv)। দুই ভাই-বোনের নামের দারুণ ছন্দ ও মিল ইতিমধ্যেই নজর কেড়েছে ভক্তদের।
‘কৃষিভ’ নামের গভীর ও ধর্মীয় অর্থ
সংস্কৃত ও সনাতন সংস্কৃতিতে ‘কৃষিভ’ নামটি অত্যন্ত পবিত্র ও অর্থবহ। দুই প্রধান দেবতার মেলবন্ধন: ‘কৃষিভ’ মূলত ভগবান শ্রীকৃষ্ণ (Krishna) এবং দেবদেব মহাদেব বা শিব (Shiva)— এই দুই পরম সত্তার নাম ও শক্তির অপূর্ব সংমিশ্রণ (Krishna + Shiva)।
এর মূল অর্থ হলো— যিনি শ্রীকৃষ্ণের মতো করুণাময়, আকর্ষণীয় এবং প্রভু শিবের মতো শুভ, দয়ালু ও কল্যাণকারী। একইসাথে এই নামটির দ্বারা ‘পবিত্রতা’ ও ‘আধ্যাত্মিক প্রজ্ঞা’ বোঝানো হয়।
সেলেব জগতেও ভীষণ পরিচিত নাম ‘কৃষিভ’!
বিনো দুনিয়ায় ‘কৃষিভ’ নামটির পপুলারিটি কিন্তু নতুন নয়! টলিউড ও হিন্দি টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় (Puja Banerjee) এবং অভিনেতা কুণাল বর্মা (Kunal Verma)- তাঁদের পুত্রসন্তানের নামও রেখেছিলেন কৃষিভ (Krishiv Verma)। কাকতালীয়ভাবে, পূজা বন্দ্যোপাধ্যায়ও দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন বলে ভক্তদের সুখবর দিয়েছেন। ফলে গ্ল্যামার জগতে ‘কৃষিভ’ নামটি আবার নতুন করে আলোচনার আলোয় চলে এলো।
একরাশ আনন্দে ভাসছে কাঞ্চন-শ্রীময়ীর সংসার
মেয়ে কৃষভির বয়সের সাথে খুব বেশি তফাত না রেখে কোলজুড়ে ভাই আসায় উচ্ছ্বসিত পুরো মল্লিক পরিবার। সামাজিক মাধ্যমে কাঞ্চন-শ্রীময়ী মেটারনিটি শ্য়ুটের ছবি শেয়ার করে যৌথভাবে লিখেছেন, ‘আজ আমাদের হৃদয় এবং আমাদের বাড়ি আরও একটু ভালোবাসায় ভরে উঠল। কৃষভির ছোট ভাই ‘কৃষিভ’ আজ আমাদের মাঝে এসেছে, আর আমাদের ছোট্ট পরিবার ৩ থেকে ৪ জনে পরিণত হলো। আমাদের এই নতুন আশীর্বাদকে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। একসাথে সুন্দর একটি নতুন অধ্যায় শুরু করার অপেক্ষা আর সইছে না। পরিবারে তোমাকে স্বাগতম, কৃষিভ!’
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


