২০২৪ সালে সেপ্টেম্বর মাসে সমুদ্র সৈকতে প্রেমিকাকে ভালোবাসার কথা জানিয়েছিলেন আদর। করেছিলেন বাগদানের ঘোষণা। ২০২৫ সালের ১২ জানুয়ারি গোয়ায় তাঁদের হোয়াইট থিমের বিচ ওয়েডিং অনুষ্ঠিত হয়, ২০২৫ সালের ২১ ফেব্রুয়ারি মুম্বাইতে, ধুমধাম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

সামাজিক বিয়ের এক বছর পর এবার খাতায়-কলমে স্বামী স্ত্রী হলেন আদর অলেখা। বুধবার সোশ্যাল মিডিয়ায় এই সুখবরটি জানিয়েছেন তারকা দম্পতি। আইনি বিয়ের সেই ছবি শেয়ার করে ক্যাপশনে তাঁরা লেখেন, পরীক্ষামূলক পর্ব শেষ। কোনও ফেরত নেই, কোনও বিনিময় নেই, কোনও পাল্টা প্রস্তাব নেই! আনুষ্ঠানিকভাবে মিস্টার এন্ড মিসেস জৈন। অবশেষে আমরা এই সম্পর্ককে বৈধ করে ফেললাম। ধন্যবাদ গণপতি বাপ্পা, আমাদের আশীর্বাদ করার জন্য।
আরও পড়ুন: আমি চাই না নন্দিনী বেরিয়ে যাক', সহকর্মীকে সমর্থন আয়েন্দ্রীর, মুখ খুললেন ভিভানও
২০২৫ সালে গোয়ায় আদর ও আলেখা তাদের বিয়ের উৎসব সম্পন্ন হয়, যেখানে আদরের মা রিমা জৈন, ভাই আরমান জৈন, নীতু কাপুর, করিশ্মা কাপুর এবং ভাগ্নি সামাইরা কাপুর সহ প্রায় পুরো কাপুর পরিবার উপস্থিত ছিল।
আরও পড়ুন: নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও
{{/usCountry}}আরও পড়ুন: নন্দিনীর ক্ষমা প্রার্থনা গ্রহণ করল না সৃজলার টিম, নিন্দায় মুখর হলেন শনও
{{/usCountry}}আদর হলেন প্রয়াত রাজ কাপুরের কন্যা রিমা জৈনের পুত্র এবং অভিনেতা করিনা কাপুর, করিশ্মা কাপুর ও রণবীর কাপুরের ভাই। আদর ও আলেখা ২০২৩ সালের নভেম্বরে তাদের একসঙ্গে একটি ছবি শেয়ার করে তাদের সম্পর্ককে প্রকাশ্যে আনেন। নভেম্বরে আদর ও আলেখার বিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। এই অভিনেতা এর আগে অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে সম্পর্কে ছিলেন। তিনি ২০২৩ সালের নভেম্বরে আদরের সঙ্গে তার বিচ্ছেদের কথা নিশ্চিত করেছিলেন।