Amir Khan 3rd Wedding: ৩য় বার বিয়ের পিঁড়িতে ৬১-র আমির! ফের হিন্দু পাত্রীর গলায় মালা দেবেন, শুভদিন কবে?

Amir Khan 3rd Wedding: ডিভোর্সের পরই প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে বন্ধুত্ব অটুট। তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আমির খান। বিয়েতে হাজির থাকবেন দুই পুরোনো বউ?

Jun 3, 2026, 19:59:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিপাড়ার ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খানের জীবনে বসন্ত এসেছে আগেই। এবার দীর্ঘদিনের জল্পনা সত্যি করে এবার তৃতীয়বারের জন্য ছাদনাতলায় বসতে চলেছেন অভিনেতা। পাত্রী আর কেউ নন, নায়কের বর্তমান প্রেমিকা গৌরী স্প্র্যাট। ‘হটারফ্লাই’-এর এক এক্সক্লুসিভ ইনস্টাগ্রাম পোস্ট অনুযায়ী, আগামী জুলাই মাসেই চার হাত এক হতে চলেছে জুটির, যা নিয়ে ইতিমধ্যেই বলিপাড়ায় তুমুল শোরগোল।

৩য় বার বিয়ের পিঁড়িতে ৬১-র আমির! ফের হিন্দু পাত্রীর গলায় মালা দেবেন, শুভদিন কবে? (PTI)
৩য় বার বিয়ের পিঁড়িতে ৬১-র আমির! ফের হিন্দু পাত্রীর গলায় মালা দেবেন, শুভদিন কবে? (PTI)

জমকালো জলসা নয়, ৫ জুলাই স্রেফ সই-সাবুদ করে ঘরোয়া বিয়ে

আর পাঁচটা বলিপাড়ার হেভিওয়েট বিয়ের মতো আলোর রোশনাই, চোখধাঁধানো আয়োজন বা মিডিয়ার ভিড়— বিয়েতে এর কিছুই থাকছে না। জানা গিয়েছে, আগামী ৫ জুলাই এক্কেবারে ঘরোয়া ও ব্যক্তিগতভাবে স্রেফ আইনি সই-সাবুদ করেই বিয়ে সারবেন আমির ও গৌরী। এই ছিমছাম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দুই পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধব।

এক বছরেরও বেশি সময় ধরে আমির ও গৌরী একসাথেই লিভ-ইন করছেন। একসাথে একটি অত্যন্ত সুখী ও স্থিতিশীল জীবন গড়ে তোলার পরেই দুই পরিবারকে সাক্ষী রেখে নিজেদের এই সম্পর্ককে আনুষ্ঠানিক ও আইনি স্বীকৃতি দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমির।

‘এবার যেন জীবনটা পূর্ণ হলো’, পুরোনো ভাঙন ভুলে নতুন ইনিংস আমিরের

মনে করিয়ে দেওয়া ভালো, নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রেমিকা গৌরীর সাথে সংবাদমাধ্যমের আলাপ করিয়ে দিয়েছিলেন আমির। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে অকপট হয়ে অভিনেতা জানিয়েছিলেন, গৌরীর সান্নিধ্যে এসে তিনি এক পরম শান্তি খুঁজে পেয়েছেন। রীনা দত্ত ও কিরণ রাওয়ের সঙ্গে বিয়ে টেকেনি নায়কের। তবে গৌরীর ওঁর জীবনে আসাটা এক মস্ত বড় আশীর্বাদ। আমির নিজেই স্বীকার করেছেন যে, গৌরীকে পাশে পেয়ে তাঁর মনে হচ্ছে, এবার যেন জীবনটা পূর্ণতা পেল।

উল্লেখ্য, ২০০২ সালে প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে আমিরের বিচ্ছেদ হয়, ওনাদের দুই সন্তান জুনেইদ ও ইরা। এরপর ২০০৫ সালে পরিচালক কিরণ রাওকে বিয়ে করেন আমির, তবে ২০২১ সালে দ্বিতীয় বিয়েও ভাঙে আমিরের। বর্তমানে ওনারা যৌথভাবে ছেলে আজাদের দেখাশোনা করছেন। আমিরের দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই গৌরীর সুসম্পর্ক রয়েছে। একসঙ্গে ঘরোয়া আড্ডায় দেখা যায় তাঁদের। বিয়েতে কি হাজির হবেন কিরণ-রীনা? সময় সেই উত্তর দেবে।

কামব্যাক থেকে জুনেইদের ছবি প্রযোজনা: আমিরের কাজের খতিয়ান

২০২২ সালে ‘লাল সিং চড্ডা’-র ব্যর্থতার পর গত বছর অর্থাৎ ২০২৫ সালে ‘সিতারে জমিন পর’ ছবির হাত ধরে বড় পর্দায় রাজকীয় কামব্যাক করেছেন আমির। এছাড়াও ‘হ্যাপি প্যাটেল: খতরনাক জাসুস’ ছবিতে একটি মজাদার ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল নায়ককে।

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More