...
...
Next Story

Aamir Khan: তৃতীয় বিয়ে করে বিপাকে আমির, খুনের হুমকি এল বিষ্ণোই গ্যাংয়ের থেকে

Aamir Khan: গৌরীকে বিয়ে করার পর থেকেই বিপাকে আমির খান। তিনি বারবার কেন হিন্দু মহিলাকে বিয়ে করছেন এই প্রশ্ন তুলে আমিরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যদিও খুব সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন আমির। কিন্তু এসবের মধ্যেই এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি পেলেন তিনি।

Published on: Jul 18, 2026, 13:30:35 IST
Advertisement

Aamir Khan: গৌরীকে বিয়ে করার পর থেকেই বিপাকে আমির খান। তিনি বারবার কেন হিন্দু মহিলাকে বিয়ে করছেন এই প্রশ্ন তুলে আমিরকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে। যদিও খুব সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছিলেন আমির। কিন্তু এসবের মধ্যেই এবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের থেকে খুনের হুমকি পেলেন তিনি।

তৃতীয় বিয়ে করে বিপাকে আমির
তৃতীয় বিয়ে করে বিপাকে আমির

জানা গিয়েছে, একটি সোশ্যাল মিডিয়া পোস্ট এবং একটি ভয়েস নোটের মাধ্যমে আমির খানকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এই দুটি যাচাই করছে মুম্বই পুলিশ। যদিও এই বিষয় নিয়ে আমির বা তাঁর টিমে তরফ থেকে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।

এন ডি টিভির প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, হুমকির পোস্ট করা হয়েছে আরজু বিষ্ণোই, টাইসন বিষ্ণোইয়ের তরফ থেকে যারা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী বলে পরিচিত। যে বার্তা দেওয়া হয়েছে সেখানে আমিরের বারবার অন্য ধর্মে বিয়ে করাকে তুলে ধরা হয়েছে। আমির লাভ জিহাদকে উৎসাহ দিচ্ছেন, এই অভিযোগ করে আমিরকে চরম পরিণতির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

এই পোস্টটি গত মাসে রাজস্থানের শ্রী গঙ্গানগরে ১৩ বছর বয়সী এক কিশোরীর উপর হওয়া যৌন নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপের জন্য প্রশংসার পাশাপাশি অভিযুক্তদের মধ্যে কয়েকজনকে আড়াল করার চেষ্টা অভিযোগে রাজনৈতিক নেতাদের সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

আমির প্রসঙ্গে

গত বছরেই জন্মদিনে গৌরীকে সকলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন আমির খান। এরপরেই চলতি মাসে তৃতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন আমির খান। তবে আমিরের এই বিয়ে নিয়ে শিবসেনা থেকে শুরু করে মোল্লা, সকলেই সরব হয়েছেন। যদিও এই প্রসঙ্গে আমির খান জানান, গৌরী হিন্দু নন বরং ক্রিস্টান। অন্যদিকে প্রাক্তন দুই স্ত্রী হিন্দু হলেও তাদের ধর্ম পরিবর্তন করানো হয়নি।

এছাড়াও আমিরের নিজের মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করেছে। আমিরের পরিবারে ভালোবাসাকেই সবার আগে দেখা হয়, ধর্মকে নয়। কিন্তু আমির খানের এই বক্তব্যের পরেও বিতর্ক থামেনি বরং আরও বেড়েছে। এবার বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে এল প্রাণনাশের হুমকি।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe