...
...
Next Story

Aamir Khan: তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির, কবে বিয়ে? তারিখ জানালেন অভিনেতা নিজেই

Aamir Khan: ৬০ বছরের জন্মদিনে আমির খান বান্ধবী গৌরী স্প্রাটকে সকলের সামনে এনেছিলেন। দ্বিতীয় বার বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে প্রেমে পড়েছিলেন আমির, এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে যায় হইচই।

Updated on: Jun 04, 2026 04:10 PM IST
Advertisement

Aamir Khan: ৬০ বছরের জন্মদিনে আমির খান বান্ধবী গৌরী স্প্রাটকে সকলের সামনে এনেছিলেন। দ্বিতীয় বার বিবাহ বিচ্ছেদের পর আবার নতুন করে প্রেমে পড়েছিলেন আমির, এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই শুরু হয়ে গিয়েছিল হইচই। ২০২৬ সালের প্রথম থেকেই আমির খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল নেট পাড়ায়। এবার সেই খবরে শিলমোহর দিলেন অভিনেতা নিজেই।

অবশেষে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির, কবে বিয়ে?
অবশেষে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির, কবে বিয়ে?

সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে আমির খান জানান, বিয়ের খবরটা সত্যি। আগামী ৫ জুলাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। এই নিয়ে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অভিনেতা। তবে তিনি এও জানিয়েছেন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয় বরং ভীষণ সাদামাটা ভাবে তিনি বিয়ে করতে চান। পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে রেজিস্ট্রি করে গৌরীকে নিজের করে নেবেন আমির।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’

গৌরী কে?

গৌরী মূলত বেঙ্গালুরুর বাসিন্দা। বর্তমানে মুম্বইয়ে বসবাস করেন তিনি। ২৫ বছর আগে আমিরের সঙ্গে প্রথম দেখা হয়েছিল গৌরীর, কিন্তু পরে সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পর আবার গৌরীর সঙ্গে দেখা হয় আমিরের। গড়ে ওঠে গভীর বন্ধুত্ব।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

গৌরীর সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক নিয়ে প্রথম থেকেই খোলামেলা ছিলেন আমির। খুব সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, গৌরী তাঁর জীবন পুরোপুরি পাল্টে দিয়েছেন। অতীতে কিরণ এবং রিনার সঙ্গে সম্পর্ক তৈরি হয়েছিল ঠিকই কিন্তু মানসিক শান্তি তিনি পেয়েছেন গৌরীকে দেখে। গৌরীকে পেয়েই যে আমির খান নিজেকে পরিপূর্ণ বলে মনে করেছেন সেটাও বারবার সাক্ষাৎকারে স্বীকার করেছেন তিনি।

আমিরের বিয়ে প্রসঙ্গে

অভিনেতা এর আগে ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত রীনা দত্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন। এই প্রাক্তন দম্পতির দুই সন্তান, জুনায়েদ খান ও ইরা খান। পরে তিনি ২০০৫ সালে চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। তাঁদের এক সন্তান আজাদ রাও। ২০২১ সালে নিজেদের পথ আলাদা করে নেন আমির-কিরণ।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe