Aamir Khan: ‘আমিরের বিয়ে অবৈধ’, হিন্দু নারী গৌরীকে বিয়ে, নায়কের বিরুদ্ধে ফতোয়া জারি, কী ঘটেছ
গৌরী স্প্র্যাটকে বিয়ের পরেই আমিরের বিরুদ্ধে ফতোয়া জারি! ভিনধর্মী বিয়েকে ‘হারাম’ বলে দাগিয়ে দিলেন মৌলানা।
বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান (Aamir Khan) তাঁর ব্যক্তিগত জীবন এবং দ্বিতীয় বিয়ের জেরে এক বড়সড় ধর্মীয় বিতর্কের মুখে পড়লেন। সম্প্রতি তাঁর ভিনধর্মী বিবাহ নিয়ে উত্তরপ্রদেশের একজন বিশিষ্ট মুসলিম ধর্মগুরু বা মৌলানা তীব্র আপত্তি প্রকাশ করেছেন এবং আমিরের এই পদক্ষেপের বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন।

গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সাথে আমিরের এই বিয়েকে ইসলামিক শরিয়াহ আইন অনুযায়ী সম্পূর্ণ ‘হারাম’ ও অবৈধ বলে ঘোষণা করা হয়েছে।
কেন জারি হলো ফতোয়া? ধর্মগুরুর কড়া মন্তব্য
ইসলামিক শরিয়ত ও রীতিনীতি অনুযায়ী, কোনো মুসলিম পুরুষ যদি কোনো অ-মুসলিম বা ভিনধর্ম নারীকে বিয়ে করেন এবং সেই নারী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন, তবে সেই বিবাহকে ইসলামে স্বীকৃতি দেওয়া হয় না।
এই বিষয়ের ওপরেই জোর দিয়ে সংশ্লিষ্ট মৌলানা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন: ‘ইসলামে কোনো অ-মুসলিমকে এভাবে বিয়ে করা সম্পূর্ণ হারাম। আমির খান একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব এবং সমাজ ও ওঁর অনুরাগীদের ওপর ওঁর গভীর প্রভাব রয়েছে। একজন মুসলিম হয়ে ওঁর এই ধরণের পদক্ষেপ সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পাঠাচ্ছে। শরিয়ত অনুযায়ী এই বিয়ে বৈধ নয়।’
লাইমলাইটে আমিরের নতুন বৈবাহিক জীবন
কিরণ রাওয়ের সাথে বিবাহবিচ্ছেদের পর আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের মধ্যে কৌতূহলের শেষ ছিল না। তবে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে গৌরী স্প্র্যাটের সাথে নতুন জীবন শুরু করার পরেই অভিনেতা এমন এক আইনি ও ধর্মীয় ফতোয়ার বেড়াজালে জড়িয়ে পড়বেন, তা হয়তো অনেকেই আশা করেননি।
আমির খান বা ওঁর টিমের তরফ থেকে অবশ্য এই ফতোয়া বা ধর্মীয় আপত্তির বিষয়ে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনো পাল্টা বিবৃতি দেওয়া হয়নি। প্রসঙ্গত, বিশেষ বিবাহ আইন অনুসারে গৌরীকে বিয়ে করেছেন আমির। নিজের ধর্ম বদল করেননি গৌরী। গত ৫ই জুলাই মুম্বইয়ে নিজের বাসভবনেই ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে চারহাত এক হয় দুজনের। বিয়ের মধ্যমণি ছিলেন গৌরীর আগের পক্ষের পুত্র সন্তান। পৌঁছেছিলেন আমিরের তিন ছেলেমেয়েও। ইরা-জুনায়েদ, আজাদ আমিরের আগের দুই পক্ষের সন্তানই বিশেষ দিনে বাবার পাশে থাকল।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


