...
...
Next Story

তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে, কী হল আচমকা?

খুব সম্প্রতি তৃতীয়বার বিবাহবনে আবদ্ধ হয়েছেন আমির খান। তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত আমির। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে মুখ না খোলা থেকে শুরু করে বারবার অন্য ধর্মের নারীকে বিয়ে করা পর্যন্ত, একাধিক বিষয় নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন আমির খান।

Published on: Aug 15, 2026, 21:00:14 IST
Advertisement

খুব সম্প্রতি তৃতীয়বার বিবাহবনে আবদ্ধ হয়েছেন আমির খান। তৃতীয় বিয়ের পর থেকেই একের পর এক সমস্যায় জর্জরিত আমির। দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদে মুখ না খোলা থেকে শুরু করে বারবার অন্য ধর্মের নারীকে বিয়ে করা পর্যন্ত, একাধিক বিষয় নিয়ে কটাক্ষের শিকার হয়েছেন আমির খান।

তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে
তৃতীয় বিয়ের মাস ঘুরতেই দুঃসংবাদ আমিরের বাড়িতে

খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেতার। এর মধ্যেই হঠাৎ করে প্রাক্তনের সঙ্গে দেখতে পাওয়া গেল আমিরকে। শুধু তাই নয়, মুখ গম্ভীর, চোখে জল। আমিরের এমন রূপ দেখে খুব স্বাভাবিকভাবেই চিন্তিত সকলে। হঠাৎ কী হল এমন?

আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে, কিরণ এবং ছেলে আজাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমির খান। কান্নায় ভেঙে পড়েছে আজাদ। অন্যদেরও মুখ গম্ভীর। জিজ্ঞাসাবাদ করতেই বোঝা গেল আসল কারণ কি। ছেলে এবং প্রাক্তন স্ত্রীকে নিয়ে পেট ক্লিনিক থেকে বেরিয়ে আসছিলেন আমির খান, ফলে বোঝাই যায় বাড়ির কোনও পোষ্য হয়ত অসুস্থ। অসুস্থ পোষ্যকে নিয়েই তাই তড়িঘড়ি ক্লিনিকে দৌড়েছেন আমির।

আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে

প্রসঙ্গত, গত ৫ জুলাই বান্ধবী গৌরী স্প্র্যটকে আইনিভাবে স্ত্রী হিসাবে গ্রহণ করেন আমির খান। ‘লাভ জিহাদ’ কটাক্ষে জর্জরিত হওয়ার পর আমির খান জানান, গৌরী হিন্দু নয় ক্রিশ্চান। প্রাক্তন স্ত্রীরা মুসলিম না হলেও তিনি কখনওই কাউকে ধর্ম পরিবর্তন করার জন্য জোর দেননি। এছাড়াও ভিন্ন ধর্মে বিয়ে তার পরিবারে একাধিক বার হয়েছে তাই এই ক্ষেত্রে লাভ জিহাদ কথাটির কোনও মানে নেই।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks