Aamir Khan: ‘এতদিনে আমি সম্পূর্ণ হলাম..’, ৩য় বিয়ে নিয়ে অকপট আমির, আগের দুই বউ পাশে থাকবেন শুভদিনে?
আমির খান বান্ধবী গৌরী স্প্র্যাটের সাথে তার আসন্ন বিয়ের বিবরণ শেয়ার করেছেন, যা পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে 5 জুলাই অনুষ্ঠিত হতে চলেছে।
বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান-এর ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগী ও সংবাদমাধ্যমের কৌতূহল সবসময়ই তুঙ্গে। এবার সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের জীবনের এক নতুন এবং অত্যন্ত খুশির অধ্যায়ের কথা ঘোষণা করলেন ৬০ বছর বয়সী এই অভিনেতা। আগামী ৫ জুলাই নিজের প্রেমিকা গৌরী স্প্র্যাট (Gauri Spratt)-এর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন আমির।

ধুমধাম করে বড়সড় জাঁকজমকপূর্ণ উদযাপনের বদলে অত্যন্ত ছিমছাম ও ব্যক্তিগত পরিসরে এই বিয়ে সারতে চলেছেন তাঁরা। সম্প্রতি ‘ভ্যারাইটি ইন্ডিয়া’ কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বিয়ে এবং হবু স্ত্রী গৌরীকে নিয়ে মন খুলে কথা বললেন আমির খান।
‘বাড়িতেই হবে সাধারণ রেজিস্ট্রি বিয়ে’
বিয়ের পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে আমির খান জানান, লাইমলাইট থেকে দূরে পরিবারের উপস্থিতিতেই চার হাত এক হবে তাঁদের। তিনি বলেন, ‘আমাদের বিয়েটা এক্কেবারে ব্যক্তিগত স্তরে হবে। কোনও জাঁকজমক ছাড়াই বাড়িতে অত্যন্ত সাধারণ একটা রেজিস্ট্রি ম্যারেজ (Registered Marriage) করতে চলেছি আমরা। যেখানে শুধু দুই পরিবারের সদস্য এবং আমাদের অত্যন্ত কাছের কয়েকজন বন্ধু উপস্থিত থাকবেন।’ লাখ টাকার প্রশ্ন, আমির-গৌরীর বিয়েতে তাঁর প্রাক্তন দুই বউ হাজির থাকবেন কিনা! কারণ আমিরের বর্তমান প্রেমিকা ও প্রাক্তন বউদের প্রায়শই হ্যাং আউট করতে দেখা যায়। আমির বারংবার বলেন কিরণ ও রিনা তাঁর পরিবার। এই ব্যাপারে স্পষ্ট কিছু জানা না গেলেও, আমিরের সন্তানরা বিশেষ দিনে তাঁর পাশে থাকবেন।
নিজেদের বিয়ে নিয়ে নেটপাড়ার তুমুল উন্মাদনা বা চর্চা প্রসঙ্গে অভিনেতার স্পষ্ট বক্তব্য, ‘আমি বুঝি না এটা নিয়ে এত মাতামাতি কেন হচ্ছে! মানুষের উচিত আমাদের কাজের প্রতি আগ্রহ দেখানো, ব্যক্তিগত জীবন নিয়ে নয়। আমাদের বিয়ের খবরটা কীভাবে লিক হলো, তা আমি জানি না। আজকাল কোনও কিছুই আর আড়ালে রাখা যায় না।’
২৫ বছরের পুরনো আলাপ ও প্রেমের বিবর্তন
আমির এবং গৌরীর সম্পর্কের ইতিহাস কিন্তু বেশ দীর্ঘ। প্রায় ২৫ বছর আগে তাঁদের প্রথম আলাপ হয়েছিল। তবে মাঝে দীর্ঘ সময় তাঁদের মধ্যে কোনও যোগাযোগ ছিল না। বহু বছর পর আবারও তাঁদের নতুন করে যোগাযোগ তৈরি হয় এবং সেই পুরনো বন্ধুত্বই আস্তে আস্তে গভীর প্রেমে রূপ নেয়। ২০২৫ সালের মার্চ মাসে নিজের ৬০তম জন্মদিনের উদযাপনে প্রথমবার মিডিয়ার সামনে গৌরীকে নিয়ে এসে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যেই স্বীকার করেছিলেন আমির।
‘গৌরী আমার জীবনে আশীর্বাদ’— তৃতীয় বিয়ে নিয়ে অকপট আমির
এটি হতে চলেছে আমির খানের তৃতীয় বিয়ে। ‘নবভারত টাইমস’-কে দেওয়া অন্য এক সাক্ষাৎকারে হবু স্ত্রী গৌরীকে নিজের জীবনের এক অন্যতম সেরা ‘আশীর্বাদ’ বলে উল্লেখ করেছেন আমির। প্রাক্তন দুই স্ত্রীয়ের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি যে গৌরীর সাথে আমার দেখা হয়েছিল এবং আমরা একসাথে পথ চলা শুরু করেছি। ও অসাধারণ একজন মানুষ, ওর সাথে থাকলে আমি মনের শান্তি পাই। আমার প্রাক্তন স্ত্রী রীনা দত্ত এবং কিরণ রাও-এর সাথেও আমার সম্পর্ক অত্যন্ত গভীর ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত জীবন সবসময় একরকম চলে না। গৌরী আমার জীবনে আসার পর আমরা একসাথে খুব সুখী। আমার মনে হয়, এবার গিয়ে আমি সত্যি সম্পূর্ণ হলাম।’
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


