'গৌরি তো হিন্দুই নয়', 'লাভ জিহাদ' বিতর্কে এবার মুখ খুললেন আমির নিজেই
খুব সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন আমির খান। দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানের উপস্থিতিতেই বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পরেই একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমির।
খুব সম্প্রতি তৃতীয় বিয়ে করেছেন আমির খান। দুই প্রাক্তন স্ত্রী এবং তিন সন্তানের উপস্থিতিতেই বিয়ে করেন তিনি। কিন্তু বিয়ের পরেই একাধিক সমস্যার সম্মুখীন হচ্ছেন আমির। ‘কেন তিনি বারবার হিন্দু মেয়েকেই বিয়ে করছেন?’ ‘কেন মুসলিম মেয়ের প্রেমে পড়েন না?’ এই সমস্ত প্রশ্ন তুলে উত্তর প্রদেশের এক বিশিষ্ট মুসলিম ধর্মগুরু তীব্র আপত্তি প্রকাশ করেছেন। শুধু তাই নয়, আমিরের বিয়ে নিয়ে ফতোয়া জারি করেছেন তিনি।

কী বললেন আমির?
আমিরের তৃতীয় বিয়ে নিয়ে যখন উঠেছে একাধিক প্রশ্ন ঠিক তখনই এবার প্রথম খুললেন আমির। নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দেন, তিনি বিয়ে করেছেন বিশেষ বিবাহ আইনের আওতায় তাই এখানে ধর্মের কোনও ভূমিকা নেই। এমনকি তাঁর তিন জন স্ত্রীর মধ্যে কেউই ধর্ম পরিবর্তন করেননি। সিভিল ম্যারেজ-এর মাধ্যমে তিনি বিয়ে করেছেন।
আরও পড়ুন: শুধু পোশাক নয়, এই মুদ্রাদোষের জন্যেও বারবার ট্রোল হতে হয়েছে ঋতুপর্ণাকে
গৌরীর ধর্ম নিয়ে কথা বলতে গিয়ে আমির বলেন, ‘গৌরি তো হিন্দুই নন। গৌরী ক্রিস্টান। যদিও তিনি সমস্ত ধর্মীয় আচার বিশেষ পালন করেন না।’ তাই এই গোটা প্রসঙ্গে ‘লাভ জিহাদ’ বিতর্ক কীভাবে তৈরি হচ্ছে সেটাই তিনি বুঝতে পারছেন না। গোটা বিষয়টিকে তিনি হাস্যকর বলে উল্লেখ করেন।
আমির এও জানান, তাঁর মেয়ে হিন্দু পরিবারে বিয়ে করেছে। অন্যদিকে তাঁর খুড়তুতো ভাই মনসুর খানের স্ত্রী কিন্তু খ্রিস্টান। তাই ধর্মের ভিত্তিতে তিনি বা তাঁর পরিবার কেউই জীবন সঙ্গী বেছে নেন না বলেই জানিয়েছেন আমির খান।
আরও পড়ুন: চেনা মুখ নয়, ‘বাঘিনী’ হবেন এক নতুন মুখ, কীভাবে খোঁজ মিলল তাঁর?
ধর্মগুরুর কড়া মন্তব্য
উত্তরপ্রদেশের ধর্মগুরুর বক্তব্য, ইসলামিক রীতিনীতি অনুযায়ী, একজন মুসলিম পুরুষ যখন অন্য ধর্মের কাউকে বিয়ে করেন এবং সেই নারী যদি ইসলাম ধর্ম গ্রহণ না করেন তাহলে সেই বিবাহকে ইসলামের স্বীকৃতি দেওয়া হয় না। তাই এইভাবে বিয়ে করা সম্পূর্ণ হারাম। আমির খান যেহেতু একজন প্রভাবশালী ব্যক্তিত্ব তাই তাঁর এইভাবে বারবার অন্য ধর্মে বিয়ে করা সমাজের ওপর গভীর প্রভাব ফেলছে।
আমির ও গৌরীর বিয়ে
বেঙ্গালুরুতে প্রথম দেখা হওয়ার পর থেকে আমির ও গৌরী ২৫ বছর ধরে একে অপরকে চেনেন। এই দীর্ঘ সময় ধরে তাদের যোগাযোগ ছিল এবং ২০২৩ সালে তাদের পুনরায় যোগাযোগ হয়, যার পরেই তারা প্রেম শুরু করেন। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির তার সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। এই বছরের জুন মাসে তিনি ঘোষণা করেন যে তিনি গৌরীকে বিয়ে করবেন।
E-Paper

