Aamir Khan Step Brother: নেই খাওয়ার টাকা, বস্তিতে থাকছেন আমির খানের সৎ ভাই হায়দার! জানালেন প্রাক্তন স্ত্রী
বলিউড অভিনেতা আমির খানের সৎ ভাই হায়দর আলি খানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন তাঁর প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার। তাঁর দাবি, একসময় পরিচিত মুখ হলেও এখন হায়দরের থাকার স্থায়ী জায়গা নেই, এমনকি দু'মুঠো খাবারের জন্যও তাঁকে লড়াই করতে হচ্ছে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সৎ ভাই হায়দর আলি খানকে খুব কম মানুষই চেনেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছেন হায়দরের প্রাক্তন স্ত্রী ও অভিনেত্রী ইভা গ্রোভার।

সিদ্ধার্থ কাননকে দেওয়া সাক্ষাৎকারে ইভা জানান, ২০০০ সালে পরিবারের অমতে বাড়ি থেকে পালিয়ে হায়দরকে বিয়ে করেছিলেন তিনি। তবে বিয়ের আগে তিনি জানতেন না, হায়দর সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন। ইভার অভিযোগ, মানসিক অসুস্থতার পাশাপাশি মদ্যপানের নেশাও ছিল হায়দরের। সম্পর্কের সময় শারীরিক নির্যাতনও সহ্য করতে হয়েছিল তাঁকে। এমনকি অন্তরঙ্গ মুহূর্তেও তিনি আঘাত পেতেন বলে দাবি করেন অভিনেত্রী। শেষ পর্যন্ত পাঁচ বছরের দাম্পত্যের ইতি টানেন তিনি।
ইভার দাবি, বিয়ের আগে আমির খান তাঁকে এই সিদ্ধান্ত নিয়ে সতর্ক করেছিলেন। কিন্তু তখন তিনি সেই পরামর্শ শোনেননি। পরে নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনাও হয়েছে বলে জানান অভিনেত্রী।
বর্তমানে হায়দরের অবস্থা অত্যন্ত শোচনীয় বলেও দাবি করেছেন ইভা। তাঁর কথায়, ‘আজ হায়দরের কোনও স্থায়ী ঠিকানা নেই। কখনও কেউ তাঁকে চওলে (বস্তিতে) থাকতে দেয়, কখনও কোনও বন্ধু আশ্রয় দেয়। এমনকী খাবারের জন্যও তাঁকে সংগ্রাম করতে হচ্ছে। যা হয়েছে, তা অতীত। কিন্তু মানবিকতার জায়গা থেকে এখনও ওর জন্য খারাপ লাগে। একসময় ও আমার স্বামী ছিল।’

তিনি আরও বলেন, একসময় হায়দরের চারপাশে এমন মানুষজন ছিলেন, যারা তাঁকে আরও মদ্যপানের দিকে ঠেলে দিতেন। এখন তাঁর দেখভাল করার মতোও কেউ নেই। ইভার প্রার্থনা, জীবনের শেষ পর্বে অন্তত হায়দর যেন শান্তি পান।
প্রসঙ্গত, আমির খানের বাবা তাহির হুসেন দু'বার বিয়ে করেছিলেন। প্রথম স্ত্রী জিনাত হুসেনের সন্তানদের মধ্যে রয়েছেন আমির খান। পরে তিনি শাহনাজকে বিয়ে করেন। শাহনাজের প্রথম পক্ষের ছেলে ছিলেন হায়দর আলি খান। সেই সূত্রেই হায়দর ছিলেন আমির খানের সৎ ভাই।
আমির খানের বাবা তাহির হুসেনের দুটি বিয়ে হয়েছিল। তিনি প্রথমে জিনাত হুসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন যার সাথে তার চারটি সন্তান ছিল। আমির খান ও তার তিন ভাইবোন। শাহনাজের সঙ্গে তাহির হুসেন দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। শেহনাজের প্রথম বিবাহ থেকে দুটি কন্যা ছিল, হায়দার আলী খান। এই সম্পর্ক থেকে মনে হচ্ছিল তারা আমিরের সৎ ভাই।
ABOUT THE AUTHORTulika Samadderহিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।Read More
E-Paper


