মর্ত্যে অনেক তো হলো সিনেমা সিরিয়াল। এবার সিনেমার সেট বসবে সোজা যমের দুয়ারে! যেখানে চিত্রগুপ্ত সবসময় ব্যস্ত থাকেন পাপ পূণ্যের হিসেব মেলাতে, সেখানেই এবার শোনা যাবে লাইট ক্যামেরা অ্যাকশন! ব্যাপারটা কেমন হবে? এমন এক অভিনব কল্পনাকে এবার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন প্রকাশ দাস।

নতুন কমেডি ‘যমলোকে সিনেমা’। গ্রুফার মুভিজের ব্যানারে সমীরণ সাহার প্রযোজনায় ছবিটির কাহিনি ও পরিচালনায় রয়েছেন প্রকাশ দাস। পৌরাণিক আবহ, সমসাময়িক জীবনের নানা মজার পরিস্থিতি এবং চলচ্চিত্র নির্মাণের নেপথ্যের অজানা দিকগুলিকে এক সুতোয় বেঁধে দর্শকদের ভিন্ন স্বাদের বিনোদন উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন নির্মাতারা। ইতিমধ্যেই শুরু হয়েছে ছবির প্রাথমিক প্রস্তুতি, খুব শীঘ্রই শুরু হতে চলেছে শুটিং।
আরও পড়ুন: বিয়ের পরেই তৃতীয় স্ত্রীকে নিয়ে বাড়ি ছাড়লেন আমির, কেন নিলেন এই সিদ্ধান্ত?
গল্প প্রসঙ্গে
গল্পের কেন্দ্রে রয়েছে শুভম মুখোপাধ্যায় নামে এক স্বপ্নবাজ তরুণ, যার একমাত্র লক্ষ্য বাংলা চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠিত পরিচালক হয়ে ওঠা। কিন্তু স্বপ্নপূরণের পথে এক অপ্রত্যাশিত ঘটনা তাকে পৌঁছে দেয় এমন এক জগতে, যেখানে বাস্তবের সমস্ত হিসাব যেন ওলটপালট হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় এক অদ্ভুত সিনেমা তৈরির আয়োজন। যমরাজ ও চিত্রগুপ্তের চিরপরিচিত জগতে আধুনিক সিনেমার প্রবেশ ঘিরে তৈরি হয় একের পর এক হাস্যকর পরিস্থিতি। তবে এই অভিনব উদ্যোগের নেপথ্যে কী রয়েছে এবং শেষ পর্যন্ত কী ঘটবে, সেই রহস্যই দর্শকদের জন্য তুলে রাখা হচ্ছে।
কারা রয়েছেন ছবিতে?
{{/usCountry}}কারা রয়েছেন ছবিতে?
{{/usCountry}}ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন আরিয়ান ভৌমিক, রূপসা মুখোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য, রাজু মজুমদার, দেবাশিস গঙ্গোপাধ্যায় ও ক্যান্ডি। একাধিক বৈচিত্র্যময় চরিত্র, তাদের পারস্পরিক রসায়ন এবং পরিস্থিতিনির্ভর হাস্যরস ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠতে চলেছে। পরিচিত পৌরাণিক চরিত্রদের একেবারে অন্যরকম প্রেক্ষাপটে দেখার সুযোগও পাবেন দর্শকরা।
ছবির পরিচালক প্রকাশ দাসের প্রস্তাবিত বক্তব্য, ‘সিনেমা মানেই শুধু গল্প বলা নয়, দর্শকদের এক নতুন অভিজ্ঞতার জগতে নিয়ে যাওয়া। ‘যমলোকে সিনেমা’ আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি প্রজেক্ট, কারণ এই ছবির গল্পভাবনা প্রচলিত কমেডির থেকে অনেকটাই আলাদা। যমরাজ ও চিত্রগুপ্তের মতো পৌরাণিক চরিত্রদের সঙ্গে আধুনিক চলচ্চিত্র জগতের নানা মজার পরিস্থিতিকে মিলিয়ে আমরা এক অন্যরকম বিনোদনের অভিজ্ঞতা তৈরি করতে চাইছি। ছবিতে হাস্যরসের পাশাপাশি রয়েছে আবেগ, সম্পর্কের নানা দিক এবং একাধিক অপ্রত্যাশিত চমক। ইতিমধ্যেই আমাদের প্রাথমিক প্রস্তুতি শুরু হয়েছে এবং খুব শীঘ্রই আমরা ‘যমলোকে সিনেমা’র শুটিংয়ে যাচ্ছি। পুরো টিম এই কাজটি নিয়ে অত্যন্ত উৎসাহী। আমার বিশ্বাস, ছবির অভিনব গল্পভাবনা ও চরিত্রগুলির মজাদার রসায়ন বাংলা ছবির দর্শকদের কাছে নতুন স্বাদের বিনোদন পৌঁছে দেবে।’
আরও পড়ুন: 'ওটা দেখলেই আমার ট্রমা হয়', বাড়ি ফিরে কোন জিনিস দেখলেই রেগে যাচ্ছেন ভরত?
বাংলা চলচ্চিত্রে কমেডির নিজস্ব জনপ্রিয়তা থাকলেও চেনা হাস্যরসের বাইরে গিয়ে ভিন্নধর্মী বিষয়বস্তু নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ তৈরি হচ্ছে ক্রমশ। সেই ভাবনাকেই সামনে রেখে 'যমলোকে সিনেমা’-তে পৌরাণিক কল্পনার সঙ্গে আধুনিক জীবনের বাস্তবতাকে মিলিয়ে এক স্বতন্ত্র বিনোদনের জগৎ নির্মাণের চেষ্টা করছেন পরিচালক প্রকাশ দাস। গল্পের প্রতিটি মোড়ে হাসি, চমক ও অপ্রত্যাশিত পরিস্থিতির উপস্থিতিই হতে চলেছে ছবির বিশেষ আকর্ষণ।
মর্ত্যলোকে সিনেমা তো অনেক হয়েছে, কিন্তু যমলোকের শুটিং ফ্লোরে এবার কী কাণ্ড ঘটতে চলেছে? যমরাজ কি সামলাতে পারবেন সিনেমার এই হুল্লোড়, নাকি চিত্রগুপ্তের হিসাবের খাতাতেও যোগ হবে নতুন কোনও গোলমাল? সেই উত্তর আপাতত থাকছে রহস্যেই। গ্রুফার মুভিজের ব্যানারে সমীরণ সাহার প্রযোজনায় এবং প্রকাশ দাসের পরিচালনায় খুব শীঘ্রই শুটিং ফ্লোরে আসতে চলেছে ‘যমলোকে সিনেমা’। অভিনব গল্পভাবনা, পরিচিত মুখের উপস্থিতি এবং হাস্যরসের অন্যরকম আয়োজন নিয়ে বাংলা কমেডির দর্শকদের কৌতূহল জাগাতে প্রস্তুত এই ছবি।