Abar Hawa Badal: ১৩ বছর আগে দুই বন্ধুর মধ্যে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনার সাক্ষী ছিল দর্শক মহল। এবার আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হতে চলেছে। বড় পর্দায় আসতে চলেছে ‘আবার হাওয়া বদল’। আগামী ১২ জুন বড় পর্দায় মুক্তি পাবে পরমব্রত চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষ অভিনীত এই ছবি। তার আগে মুক্তি পেল ছবির অফিসিয়াল ট্রেলার।

ট্রেলার প্রসঙ্গে
‘আবার হাওয়া বদল’ ছবিটি পুরোটাই বিদেশের প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। ১৩ বছর আগে যে বন্ধুর সঙ্গে শেষ দেখা হয়েছিল, তার সঙ্গে আবার নতুন করে দেখা হয় লন্ডনে। কিন্তু মাঝে কেটে গিয়েছে অনেকটা বছর, তাই দুজনের জীবনেই এসেছে অনেক পরিবর্তন। কিন্তু যে পরিবর্তনটা কখনও ঘটেনি তা হল দুই বন্ধুর মধ্যে সেই বন্ধুত্বের রসায়ন আর নিজেদের সেই পুরনো দুষ্টুমি।
আরও পড়ুন: অভিনেত্রী নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে হেমা মালিনীকে, কোন রূপে ধরা দেবেন তিনি?
কিন্তু কে জানত ১৩ বছর পর আবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হবে এই দুই বন্ধুকে। আবার একে অপরের জীবন তারা বাঁচতে বাধ্য হবে। কিন্তু এবার সমস্যাটা আরও অনেক বড়। শুধুমাত্র মজার জন্য নয় বরং এবার একে অপরের জীবন বাঁচতে গিয়ে তারা দেখতে পায় অন্যের জীবন ততটাও সুখের নয় যতটা বাইরে থেকে মনে হয়।
মোট কথা, আগের পর্বের গল্পটা ঠিক যেখানে শেষ হয়েছিল এবার সেখান থেকেই শুরু হয়েছে নতুন ছবির গল্প। একজন কর্পোরেট চাকুরীজীবী এবং একজন সংগীত শিল্পীর জীবন অনেকটাই আলাদা হয়, কিন্তু সেই আলাদা জীবনেও থেকে যায় অনেক না পাওয়া। কিন্তু এই না পাওয়াকে পেতে গিয়েই দুজনকেই পড়তে হয় সমস্যায়।
{{/usCountry}}মোট কথা, আগের পর্বের গল্পটা ঠিক যেখানে শেষ হয়েছিল এবার সেখান থেকেই শুরু হয়েছে নতুন ছবির গল্প। একজন কর্পোরেট চাকুরীজীবী এবং একজন সংগীত শিল্পীর জীবন অনেকটাই আলাদা হয়, কিন্তু সেই আলাদা জীবনেও থেকে যায় অনেক না পাওয়া। কিন্তু এই না পাওয়াকে পেতে গিয়েই দুজনকেই পড়তে হয় সমস্যায়।
{{/usCountry}}আরও পড়ুন: অভিনেত্রী নয়, এবার অন্য ভূমিকায় দেখা যাবে হেমা মালিনীকে, কোন রূপে ধরা দেবেন তিনি?
হাসি-ঠাট্টায় ভরা এই অনবদ্য সিনেমাটি পরিচালনা করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় নিজেই। যদিও আগের পর্বটিও তিনি নিজেই পরিচালনা করেছিলেন। আগের পর্বের মতো এই পর্বেও অভিনয় করবেন রাইমা সেন। নতুন সংযোজন হয়েছেন অনুষা বিশ্বনাথন। প্রযোজনার দায়িত্বে রয়েছে এসকে মুভিজ।