গত বেশ কয়েক মাস ধরে একদিকে যেমন রণজয় বিষ্ণুর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে তুমুল জল্পনা কল্পনা তেমন অন্যদিকে অভিনেতার ব্যক্তিগত জীবনের সমস্যা হিসেবে বারবার উঠে আসছে অভিকা মালাকারের নাম। এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন এই তারকা জুটি।

ধারাবাহিকের প্রচারের খাতিরে মাঝেমধ্যেই অভিকার সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় রণজয়কে। খুব স্বাভাবিকভাবেই তাই বারবার রণজয় ও শ্যামপ্তির দূরত্বের জন্য দায়ী করা হয় অভিকাকে। যদিও বারবার অভিনেতা সকলের কাছে স্পষ্ট করে দেন, তিনি শুধুমাত্র এই অভিকার সহকর্মী মাত্র।
আরও পড়ুন: অনস্ক্রিন বউ নন্দিনী নয়, বিগ বসের ঘরে এই প্রতিযোগীকে সমর্থন সোমরাজের
এই সবকিছুর মধ্যেই গত শুক্রবার ‘ঘুণ গাঁও’ ছবির প্রিমিয়ারে রণজয়ের পাশে অভিকার উপস্থিতি আরও একবার যেন সেই জল্পনা কল্পনায় ঘি ঢেলে দেয়। আরও বেশি চর্চা হয় কারণ রণজয়ের জীবনের এই বড় দিনে একবারের জন্যও দেখতে পাওয়া যায় না তাঁর স্ত্রীকে।
কিন্তু একদিকে যখন রণজয় ও অভিকার মধ্যে সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে সর্বত্র ঠিক সেই সময় একটি বড় সুখবর দিলেন অভিকা। সোশ্যাল মিডিয়ায় অভিকা একটি ছবি পোস্ট করেছেন যেখানে তাঁর মুখ স্পষ্ট ভাবে দেখতে না পাওয়া গেলেও সকলের নজরে এসেছে অভিনেত্রীর হাতের আঙুল এবং সেখানে জ্বলজ্বল করতে থাকা একটি আংটি।
আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত
{{/usCountry}}আরও পড়ুন: গণেশ চতুর্থীতে মেতে উঠেছে গোটা টলিউড, নিজের বাড়িতেই পুজো দিলেন জিৎ-যশ-নুসরত
{{/usCountry}}ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘আমি কি এই মাত্র হ্যাঁ বললাম?’ অভিকার এই পোস্ট দেখে স্পষ্ট হয়ে যায় তিনি এখন থেকে অফিশিয়ালি এনগেজ। অভিনেত্রী কমেন্ট বক্স আরও বেশি নজর কেটেছে সকলের কারণে সেখানে সহকর্মী তথা বন্ধু রণজয় অভিকার আগামী দিনের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তবে সেই মানুষটি কে, সেটা জানা যায়নি।