...
...
Next Story

অনুষ্ঠানে না যাওয়ায় করা হয় অপমান, আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

দুর্গাপূজো থেকে শীতের মরসুম, এই গোটা সময়টা অনেক অভিনেতা অভিনেত্রী এমন আছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। সংগীতশিল্পীদেরও মাচা শো করতে দেখা যায়।

Published on: Nov 14, 2026, 19:00:27 IST
Advertisement

দুর্গাপুজো থেকে শীতের মরসুম, এই গোটা সময়টা অনেক অভিনেতা অভিনেত্রী এমন আছেন যারা বিভিন্ন অনুষ্ঠানে পারফর্ম করে থাকেন। সংগীতশিল্পীদেরও মাচা শো করতে দেখা যায়। কিন্তু এই অনুষ্ঠান করতে গিয়ে অনেক সময় খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হয় তারকাদের। এই বছরেই যেমন মিমি চক্রবর্তীর সঙ্গে এমনই একটি ঘটনা ঘটেছিল।

আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার
আত্মসম্মান রক্ষার্থে বড় সিদ্ধান্ত অভিকার

এবার বাংলা ধারাবাহিকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অভিকা মালাকার নদিয়ার একটি ক্লাবের আয়োজকদের বিরুদ্ধে আনলেন হেনস্থার অভিযোগ। শুটিং সেরে বের হতে দেরি হয়ে যাওয়ায় তিনি অনুষ্ঠানে যোগদান করতে পারেনি আর তার জন্য আয়োজকদের তরফ থেকে তাঁকে অপমান করা হয়। শুধু অভিনেত্রী নয়, অভিনেত্রীর বাবাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ করেন অভিকা।

আরও পড়ুন: 'আমার থেকে ও ভালো চেনে সৃজলাকে', রাজবীরকে কতটা বিশ্বাস করেন নন্দিনী?

গোটা ব্যাপারটি সামনে নিয়ে এসে একটি ভিডিও করেন অভিকা যেখানে তিনি বলেন, ‘আশা করি আপনারা সবাই আমাকে চেনেন। নদিয়ায় একটি ক্লাবে শ্যামা পূজা উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল সম্প্রতি। আমি সেখানে যেতে পারিনি কারণ যেটা অনেকেই জানেন যে আমাদের প্যাকআপ হয় রাত ১০টার সময়। ১০:২০ - এর মধ্যেই সেদিন আমার প্যাকআপ হয়ে যায়।’

আরও পড়ুন: 'কিছুই ঘটেনি সেটে', নানাকে নিয়ে তনুশ্রীর করা অভিযোগ অস্বীকার মহেশ মাঞ্জেকরের

সবশেষে অভিনেত্রী বলেন, ‘ভীষণ দুঃখের সঙ্গে আমি সকলকে জানাচ্ছি যে এবার আমি আসতে পারিনি কিন্তু সবাইকে কথা দিচ্ছি যখন আমি সুযোগ পাব তখনই আমি নদিয়ায় আসবো এবং পারফর্ম করব। আপনাদের সকলের সঙ্গে সময় কাটাব। এবারের জন্য সকলের থেকে ক্ষমা চাইলাম। আমাকে ক্ষমা করে দেবেন।’

প্রসঙ্গত, এই মুহূর্তে ‘প্রতিজ্ঞা’ ধারাবাহিক অভিনয় করছেন অভিকা। এই সিরিয়ালের রণজয় বিষ্ণুর বিপরীতে অভিনয় করছেন তিনি। এই মুহূর্তে অভিনেতা শারীরিকভাবে অসুস্থ। কিছুদিন আগেই ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। যদিও এখন তিনি বাড়ি ফিরে এসেছেন এবং অনেকটাই সুস্থ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks