Lokkhi Jhapi Update: ‘লক্ষ্মী ঝাঁপি’-তে তূর্ণার এন্ট্রি! দীর্ঘ বিরতির পর স্টার জলসায় এই ফিরছেন নায়িকা
স্লট বদলের সাথে সাথেই লক্ষ্মী ঝাঁপিতে নতুন চমক। দীপ-ঝাঁপির গল্পে এন্ট্রি নতুন নায়িকার।
টেলিভিশন দুনিয়ার ভক্তদের জন্য বড় খবর! বেশ কিছুদিনের বিরতি কাটিয়ে ফের স্টার জলসার পর্দায় ফিরছেন জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রী (Ayendri)। চ্যানেলটির অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’-তে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নতুন চরিত্রে দেখা যেতে চলেছে তাঁকে।

সৌরভ ও শুভস্মিতার অভিনয় সমন্বয়ে তৈরি এই ধারাবাহিকের গল্পে সম্প্রতি এসেছে বড়সড় ‘লিপ’ (Leap)। গল্পে এই নতুন মোড় আসার পর ঋষভ চরিত্রে মুখবদল হয়ে সপ্তর্ষি রায়ের জায়গায় এসেছেন নীল চট্টোপাধ্যায়। সেই নতুন অধ্যায়ের মাঝেই এবার এন্ট্রি হতে চলেছে আয়েন্দ্রীর।
সোশ্যাল মিডিয়ায় সুখবর দিলেন আয়েন্দ্রী
স্টার জলসায় নিজের এই রাজকীয় প্রত্যাবর্তনের কথা নিজেই সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সাথে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। নিজের নতুন লুকের আভাস দিয়ে তিনি লেখেন, ‘SHE IS HERE! আগামী ২৭শে জুলাই থেকে বিকেল ৫টায় এবং আজ সন্ধ্যা ৬:৩০টায় আমাকে ‘তূর্ণা’ হিসেবে দেখতে থাকুন শুধুমাত্র স্টার জলসায়...।’
দীর্ঘদিন পর পুরনো ও পরিচিত প্ল্যাটফর্মে ফিরতে পেরে নিজের উচ্ছ্বাস লুকিয়ে রাখেননি আয়েন্দ্রী। সুযোগ করে দেওয়ার জন্য স্টার জলসা কর্তৃপক্ষ এবং বিশেষ করে প্রযোজক-পরিচালক সৌভিক চক্রবর্তী-র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। অনস্ক্রিনে বারবার তাঁকে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে সুযোগ দেওয়ার জন্য সৌভিকদাকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
আয়েন্দ্রীর লুক বেশ কর্পোরেট দুনিয়ার বস লেডি ঘেঁসা। তূর্ণা চরিত্রটি পসেটিভ হবে না নাকি নেগেটিভ তা সময় বলবে।
‘লক্ষ্মী ঝাঁপি’-র গল্পে বড়সড় রদবদল
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের গল্পে এখন টানটান উত্তেজনা। লিপ নেওয়ার পর ধারাবাহিকের মূল চরিত্র ও সমীকরণগুলোতে এসেছে আমূল পরিবর্তন। একদিকে হঠাৎ করেই গল্প থেকে গায়েব দীপ (সৌরভ চক্রবর্তী)। তাঁর বাবা শিগগির ফিরবে মেয়েকে আশ্বাস দেয় ঝাঁপি।
আয়েন্দ্রীর চরিত্র ‘তূর্ণা’ এই গল্পে ঠিক কী নতুন মোড় আনবে, তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে কৌতূহল তুঙ্গে। ওঁর আগমন মুখ্য চরিত্রদের জীবনে কী পরিবর্তন আনে, সেটাই এখন দেখার।
সময় বদল হয়েছে এই মেগার। ২৭ তারিখ থেকে লক্ষ্মী ঝাঁপির স্লটে সম্প্রচারিত হবে তিলোত্তমা। আর এই সিরিয়াল দেখা যাবে বিকেল ৫:০০ টায় শুধুমাত্র স্টার জলসার পর্দায়।
ABOUT THE AUTHORPriyanka Mukherjeeপ্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More
E-Paper


