সায়নী গুপ্ত, বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি মনে রাখার মত কিছু চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খানের ফ্যান হোক অথবা অ্যাক্সন, বড় পর্দা থেকে ওটিটি সর্বত্র চুটিয়ে অভিনয় করেন তিনি। এবার নিজের পরিচিত গন্ডি পেরিয়ে ধরা দিতে চলেছেন বিদেশে। হলিউডের আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেত্রী।
সায়নী গুপ্ত, বলিউডের এমন একজন অভিনেত্রী যিনি মনে রাখার মত কিছু চরিত্রে অভিনয় করেছেন। শাহরুখ খানের ‘ফ্যান’ হোক অথবা ‘অ্যাক্সন’, বড় পর্দা থেকে ওটিটি সর্বত্র চুটিয়ে অভিনয় করেন তিনি। এবার নিজের পরিচিত গন্ডি পেরিয়ে ধরা দিতে চলেছেন বিদেশে। হলিউডের আত্মপ্রকাশ করতে চলেছেন এই অভিনেত্রী।
এবার হলিউডে সায়নী গুপ্ত
তবে সব থেকে বড় কথা, পার্শ্ব চরিত্রে নয় বরং একেবারে মুখ্য চরিত্রে অভিনয় করবেন সায়নী গুপ্ত। খুব স্বাভাবিকভাবেই এই খবর ছড়িয়ে পড়ার পর উত্তেজনা ছড়িয়েছে চলচ্চিত্র জগতে। জানা গিয়েছে, ছবির নাম ‘আর্যা’। আর্য সিনহা নামের এক চরিত্রকে কেন্দ্র করে তৈরি গোটা গল্পটি। এই চরিত্রেই দেখতে পাওয়া যাবে সায়নীকে।
এই গল্পে দেখানো হবে? এক নামই সংগীত প্রতিষ্ঠান পিয়ানো শিক্ষিকা এই আর্যা। কিন্তু উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য কিছুটা অনিচ্ছা সত্ত্বেও উত্তর মিনেসোটার এক কঠিন অ্যাসাইনমেন্টে যোগ দিতে বাধ্য হয় সে। প্রায় মৃতপ্রায় একটি স্কুল ব্র্যান্ডকে আবার নতুন জীবন দেওয়ার জন্যই এই পদক্ষেপ।
কিন্তু বিদেশের বিশৃঙ্খলা তাকে ধীরে ধীরে শেষ করে দিতে থাকে। নিজেকে মানিয়ে নিতে নিতে সে এক সময় হাপিয়ে ওঠে। এরপর শুরু হয় আরও বড় লড়াই। নিজেকে গড়ার কঠিন লড়াই। নিরাপত্তাহীনতার মুখোমুখি দাঁড়িয়ে নিজেকে নতুন করে খুঁজে নেওয়ার লড়াই। আর এই গোটা যাত্রায় একের পর এক চমক রয়েছে দর্শকদের জন্য।
এই সিনেমার হাত ধরে ফিচার ফিল্ম পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন পরিচালক নীল টুলি। ছবিটি প্রযোজনা করছে প্রযোজনা সংস্থা আমেরিকান হাতি এবং আড্ডা জি প্রোডাকশন। তবে এই ছবিতে সায়নী শুধুমাত্র অভিনয় করবেন না, তিনি এক্সিকিউটিভ প্রোডিউসারের দায়িত্বেও থাকবেন।
প্রসঙ্গত, তবে এই প্রথমবার নয় ২০১৪ সালে সোনালী বোসের ছবি ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ছবিতে একদৃষ্টিশক্তিহীন ছাত্রী চরিত্রে অভিনয় করেছিলেন সায়নী। ছবিটি আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে প্রশংসিত হয়েছিল। এছাড়াও ‘দা হাংরি’ ছবিতেও অভিনয় করেছিলেন সায়নী।