...
...
Next Story

আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’, শাস্তি দিতে পারবে দোষীকে?

আবার একদম অন্যরকম একটি চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে। অফিসের ভেতরে চলতে থাকা অসভ্যতা এবং অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ঝলক এবং প্রি টিজার। এবার মুক্তি পেল সিরিজটির অফিসিয়াল ট্রেলার।

Published on: Feb 11, 2026, 21:54:57 IST
Advertisement

আবার একদম অন্যরকম একটি চরিত্রে দেখতে পাওয়া যাবে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়কে। অফিসের ভেতরে চলতে থাকা অসভ্যতা এবং অরাজকতার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ঝলক এবং প্রি টিজার। এবার মুক্তি পেল সিরিজটির অফিসিয়াল ট্রেলার।

আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’
আদালতে দাঁড়িয়ে নির্ভীক ‘জয়িতা’

আদালত ও একটি মেয়ে, সিরিজের ট্রেলারে শুরু হতেই দেখতে পাওয়া যাচ্ছে থানায় এসে নিজের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে একজন মেয়ে। কিন্তু সে মদ্যপ থাকার কারণে তার কথা কেউ বিশ্বাস করছে না। মেয়েটির দাবি অফিসের বস তাকে জোর করে ধর্ষণ করেছে কিন্তু যেহেতু সে নিজেই মদ্যপ অবস্থায় ছিল তাই খুব স্বাভাবিক ব্যাপার তার কথা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে কেউ বিশ্বাস করে না।

আরও পড়ুন: ন্যাকামো করলেই রিজেক্ট! কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?

বহুদিন বাদে আবার উকিলের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে কৌশিক সেনকে, যিনি নির্যাতিতাকে প্রশ্নবানে জর্জরিত করে দেবেন। অন্যদিকে বাসবদত্তা বারবার চেষ্টা করবেন নিজের মক্কেলকে বাঁচাতে। কিন্তু এসব কিছুর মধ্যেও যে নিজের উপর করা অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকলকে চমকে দেবে সে হল জয়িতা ওরফে কৌশানি।

কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই সিরিজে বাসবদত্তা এবং কৌশিক সেনকে দেখা যাবে উকিলের চরিত্রে অভিনয় করতে। কৌশিক অভিনয় করবেন অভিযুক্তের উকিলের চরিত্রে এবং বাসবদত্তা অভিনয় করবেন নির্যাতিতার উকিলের চরিত্রে।

কিন্তু শুধুমাত্র আদালতের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এই সিরিজ, বলা ভালো শুধুমাত্র একটি কোটরুম ড্রামা নয় এই সিরিজটি বরং এর থেকেও বেশি কিছু। একজন মেয়ে যখন নির্যাতিতা হয় তখন সমাজের প্রত্যেকটি স্তরের মানুষ কিভাবে তাকে দেখে, পরিবারের বিরুদ্ধেও যে মাঝে মাঝে যেতে হয়, সেটাও দেখানো হবে এই সিরিজে।

আরও পড়ুন: প্রেমের সপ্তাহেও বাড়ি থেকে দূরে অঙ্গনা, সঙ্গে নেই রোহন, সব ঠিক আছে তো?

এই সিরিজে অভিনয় করবেন প্রতীক দত্ত, অনিরুদ্ধ গুপ্ত, রাহুল বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেকে। আগামী ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিরিজ।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks