ন্যাকামো করলেই রিজেক্ট! কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?

মিঠিঝোরা থেকে জোয়ার ভাঁটা, আরাত্রিকা মাইতির অভিনয় নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে তিনি আরও বেশি চর্চিত তাঁর সৌন্দর্যের জন্য। অনেকে অভিনেত্রীকে একালের সুচিত্রা সেন বলে থাকেন। সব মিলিয়ে আরাত্রিকা এমন একজন অভিনেত্রী যিনি যে কোনো পুরুষের মনে দোলা দিয়ে যেতে পারেন।

Published on: Feb 10, 2026 10:25 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

মিঠিঝোরা থেকে জোয়ার ভাঁটা, আরাত্রিকা মাইতির অভিনয় নিয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখে না। তবে তিনি আরও বেশি চর্চিত তাঁর সৌন্দর্যের জন্য। অনেকে অভিনেত্রীকে একালের সুচিত্রা সেন বলে থাকেন। সব মিলিয়ে আরাত্রিকা এমন একজন অভিনেত্রী যিনি যে কোনো পুরুষের মনে দোলা দিয়ে যেতে পারেন।

কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?
কার সঙ্গে ভ্যালেন্টাইন ডে কাটানোর প্ল্যান আরত্রিকার?

কিন্তু যে মেয়েটি অনেকের ক্রাশ, সেই আরাত্রিকা মাইজির ভ্যালেন্টাইন ডে নিয়ে কী মতামত। এই বছর প্রেম দিবসে কার সঙ্গে কাটাতে চান দিনটি? ভালোবাসা নিয়ে অভিনেত্রীর মতামতই বা কি?

আরও পড়ুন: শুধুই সন্তানদের নিয়ে চিন্তা! দূরত্ব বাড়ছে কমলিনী-স্বতন্ত্রর, মন খারাপ দর্শকদের

আরাত্রিকার একটি ফ্যান পেজ থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আরাত্রিকার প্রেম দিবস নিয়ে মন্তব্য প্রকাশ করতে দেখা যায়। ভালোবাসায় থাকতে চাইলেও ভালোবাসার দিনটি নিয়ে ভীষণ এলার্জি অভিনেত্রীর।

আরাত্রিকা বলেন, ভালোবাসা দিবস বলে কিছু হয় না। এটা তো কোনও ন্যাশনাল হলিডে নয় তাই না। যতসব ন্যাকামো। প্রেম দিবসেও আমার কাজ থাকে। আমার মতে প্রেম দিবস বলে কিছু হয় না। আমি অন্তত মানি না।

অভিনেত্রী আরও বলেন, ওই টেডি ডে বা চকলেট ডে তে গিফট যদি কেউ আমাকে উইশ করতে আসে তাহলেই রিজেক্ট করে দেব। আমার কাছে এগুলো শুধুই ন্যাকামো মনে হয়।

আরও পড়ুন: 'এই ভুলের দায় কার...', হঠাৎ কেন এমন পোস্ট করলেন জীতু? কী হল অভিনেতার?

আরাত্রিকার কথায় বেশ ভালোই বোঝা যাচ্ছে তিনি ভ্যালেন্টাইন ডে নিয়ে কিছু প্ল্যান করেননি। কাজের মধ্যেই থাকতে চান তিনি। যেখানে অন্যান্যরা রোজ ডে থেকে সেলিব্রেশন শুরু করে দিয়েছেন সেখানে পর্দার উজি শুধুই গুরুত্ব দিতে চান কাজকে।

প্রসঙ্গত, একটা সময় আর্য দাসগুপ্তের সঙ্গে আরাত্রিকার সম্পর্কের কথা শোনা যেত সর্বত্র। যদিও অভিনেত্রীর কথায় তিনি শুধুই আর্যর ভালো বন্ধু। তবে এখন অভিষেক শর্মার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন শুনতে পাওয়া যাচ্ছে। যদিও এই বিষয় নিয়ে তাঁরা কোনও মন্তব্য করেননি।