শুধুই সন্তানদের নিয়ে চিন্তা! দূরত্ব বাড়ছে কমলিনী-স্বতন্ত্রর, মন খারাপ দর্শকদের
একদম অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক চিরসখা। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একে অপরের সঙ্গে পথ চলা শুরু করেছিল তাতে সত্যি একদম অন্যরকম ভালোবাসার স্বাদ পেয়েছিল দর্শকরা।
একদম অন্যরকম একটি গল্প নিয়ে শুরু হয়েছিল স্টার জলসার অন্যতম চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক চিরসখা। সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে যেভাবে দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি একে অপরের সঙ্গে পথ চলা শুরু করেছিল তাতে সত্যি একদম অন্যরকম ভালোবাসার স্বাদ পেয়েছিল দর্শকরা।

ধারাবাহিকের গল্প অনুযায়ী এই মুহূর্তে মিঠি অপারেশন থিয়েটারে লড়ছে মৃত্যুর সঙ্গে। প্রথমে প্রেগনেন্সি বুঝলেও পরবর্তীকালে জানা যায় মিঠির পেটে একটি টিউমার হয়েছে যার অপারেশন করতে হবে খুব তাড়াতাড়ি। গোটা পরিবার যখন মিঠির অপারেশন নিয়ে ব্যস্ত ঠিক তখন স্বতন্ত্র এবং কমলিনীর মধ্যে চলছে ঠান্ডা লড়াই।
আরও পড়ুন: যিশু প্রযোজিত ছবিতে মুখোমুখি প্রসেনজিৎ-শুভশ্রী! পরিচালনার দায়িত্বে কে?
স্বতন্ত্র কমলিনীকে ভালোবেসে বিয়ে করেছে ঠিকই কিন্তু কমলিনীর কাছে আসলেই সে জড়সড় হয়ে যায়। মন থেকে কাছাকাছি যেতে পারে না স্বতন্ত্রর। প্রথম প্রথম ব্যাপারটাকে মেনে নিলেও সমানে চলতে থাকা এই ঘটনাকে আর মন থেকে মেনে নিতে পারে না স্বতন্ত্র।
কমলিনী শুধুমাত্র ছেলেমেয়েদের নিয়েই চিন্তা করে, স্বতন্ত্র ভালোলাগা ভালোবাসা তেমন গুরুত্বই পায় না কমলিনীর কাছে আর তাই এই বিষয়টি নিয়ে একটি দূরত্ব তৈরি হয়ে যায় দুজনের মধ্যে। হসপিটালের কলিডোরেও শুরু হয়ে যায় এই ব্যাপারটি নিয়ে বাকবিতণ্ডা।
কমলিনীকে কেক খেতে বলায় সে প্রথমে না বলে দেয় কিন্তু পরে যখন সকলে জোর করে তখন স্বতন্ত্রের সঙ্গে ক্যান্টিনে গিয়ে বসে কমলিনী। কমলিনীকে স্বতন্ত্র জানায়, সে শুধুমাত্র তিন সন্তানের মাকে নয় বরং নিজের ভালবাসাকেও বিয়ে করেছে তাই তার কিছু চাওয়া পাওয়া থাকে।
আরও পড়ুন: এখনও হয়নি অর্ধেক বছরও, নতুনকে জায়গা ছাড়তে স্লট বদল করতে হল এই ধারাবাহিককে
কমলিনী নিজের চিন্তা করতেই ভুলে গিয়েছে, যা একেবারেই পছন্দ নয় স্বতন্ত্রর। সে বারবার কমলিনীকে অনুরোধ করে, ছেলেমেয়েদের চিন্তা থেকে বেরিয়ে এসে নিজেকে গড়ে তুলতে। কমলিনী রাজি হয়ে যায় কিন্তু হয়তো মন থেকে সবটা মেনে নিতে পারে না।
চির সখা ধারাবাহিকে যে দুটি মানুষের ভালোবাসা দেখার জন্য অপেক্ষা করে থাকতেন দর্শকরা তাদের মধ্যে এমন মনোমালিন্য দেখে বেজায় মন খারাপ সকলের। এর মধ্যেই আবার একটি এপিসোডে দেখানো হয়েছে স্বতন্ত্রর ইউনিভার্সিটিতে একজন রয়েছেন যিনি স্বতন্ত্রকে ভীষণ ভালোবাসেন।
দর্শকরা মনে করছেন এই ভাবেই হয়তো আবার নতুন চরিত্রকে নিয়ে আসা হবে ধারাবাহিকে। কিন্তু স্বতন্ত্র এবং কমলিনী মধ্যে ভুল-বোঝাবুঝি যেন তাড়াতাড়ি দূর হয়ে যায়, এই কামনাই করছেন দর্শকরা।
E-Paper











