প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?
রাহুলের মৃত্যুর পর ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন সকলে। ধারাবাহিকের গল্পের মোড় কোন দিকে ঘুরবে অথবা আদৌ ধারাবাহিকটি চলবে কিনা তা নিয়ে মতান্তর তৈরি হয়েছিল।
রাহুলের মৃত্যুর পর ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে খুব স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন ছিলেন সকলে। ধারাবাহিকের গল্পের মোড় কোন দিকে ঘুরবে অথবা আদৌ ধারাবাহিকটি চলবে কিনা তা নিয়ে মতান্তর তৈরি হয়েছিল। এরপরেই জানা যায়, পুরনো গল্পকে একদম বাদ দিয়ে নতুনভাবে নতুন গল্প নিয়ে শুরু হতে চলেছে ভোলেবাবা পার কারেগা সিজন ৩।
প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?
এই তিন নম্বর সিজনে দেখতে পাওয়া যাবে দুই বোনের গল্প। মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী বর্ণিনী চক্রবর্তী এবং নবাগতা শ্রেয়া বসাক। কিন্তু জানা গিয়েছিল দুই বোনের গল্প নয় বরং ত্রিকোণ প্রেমের গল্প নিয়েই এই নতুন সিজন শুরু হচ্ছে।
যেহেতু ত্রিকোণ প্রেমের গল্প তাই সেখানে পুরুষ চরিত্র থাকবে তা বলাই বাহুল্য। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠে আসছিল, রাহুলের পরিবর্তে কাকে দেখা যাবে মুখ্য চরিত্রে অভিনয় করতে। এবার জানা গেল নতুন নায়কের নাম।
নতুন সিজনের নায়ক হয়ে আসছেন অভিনেতা আদিত্য বক্সী। অভিনব সেন নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই তিনি নতুন সিজনের শুটিং শুরু করে দিয়েছেন। যদিও আগামীকাল থেকে সমস্ত শুটিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে আর্টিস্ট ফোরাম।
তবে রাহুলের মৃত্যুর কয়েকটা দিন যেতে না যেতেই এইভাবে নতুন সিজন শুরু হওয়া নিয়ে খুব স্বাভাবিকভাবে নতুন বিতর্ক শুরু হয়েছে। এত কম সময়ের মধ্যে অন্য একটি গল্প নিয়ে কীভাবে নতুন ধারাবাহিক শুরু করলেন লীনা গঙ্গোপাধ্যায়, তা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে অভিনেতা অভিনেত্রী সকলেই।
ধারাবাহিক বন্ধ না করে, নতুন সিজন শুরু করার ব্যাপারটিকে অমানবিক বলেই আখ্যা দিয়েছেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য। ইতিমধ্যেই তিনি জানিয়েছেন ‘ভোলেবাবা পার কারেগা’ এবং ‘চিরসখা’ দুটি ধারাবাহিক থেকেই তিনি বেরিয়ে গিয়েছেন। কিন্তু এইভাবে নতুন সিজন শুরু করা যায় না বলেই মন্তব্য করেন তিনি।
Home/Entertainment/প্রকাশ্যে এল ‘ভোলে বাবা’ সিজন ৩- এর নায়কের মুখ, কে এন্ট্রি নিলেন সিরিয়ালে?