এই মুহূর্তে প্রত্যেকের নজর স্টার জলসার দিকে কারণ স্টার জলসায় সম্প্রচারিত হচ্ছে ‘বিগ বস বাংলা’। কিন্তু বিগ বস বাংলার জনপ্রিয়তার মধ্যেই এবার স্টার জলসা দর্শকদের জন্য নিয়ে এলো আরো একটি বড় সুখবর। কিছুদিনের মধ্যেই স্টার জলসায় শুরু হতে চলেছে নতুন একটি ধারাবাহিক।

ধারাবাহিকের একটি ঝলক প্রকাশ্যে নিয়ে এসেছে স্টার জলসা যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের সামনে ছয় বন্ধু ঘুরে বেড়াচ্ছে, মনের আনন্দে গঙ্গার ধারে বসে গল্প করছে। প্রিন্সেপ ঘাটের সামনেও সময় কাটাতে দেখা যাচ্ছে ছয় বন্ধুকে।
আরও পড়ুন: কিছুদিন আগেই সেরেছেন প্রি ওয়েডিং ফটোশুট, এবার বিয়ের তারিখ ঘোষণা করলেন ঋত্বিক
ধারাবাহিকটি যে বন্ধুত্বের গল্পের আঙ্গিকে তৈরি করা হচ্ছে, সেটা ধারাবাহিকের প্রথম ঝলক দেখলেই বোঝা যায়। ধারাবাহিকে থাকবে চারটি ছেলের এবং দুটি মেয়ের চরিত্র। ছয় কলেজ পড়ুয়ার বন্ধুত্বের গল্প নিয়ে আসে ‘আদরের নৌকা’।
তবে ধারাবাহিকের নাম ছাড়া আর কিছুই প্রকাশ্যে আনেনি চ্যানেল। কবে থেকে সম্প্রচারিত হবে সেটাও জানা যায়নি। শ্রীজিৎ রায়ের প্রযোজনা সংস্থা বেনিয়ান ট্রি- এর ব্যানারে আসতে চলেছে এই নতুন ধারাবাহিকটি। তবে ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে বিরাট বড় চমক।
সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ধারাবাহিকে ছয় বন্ধুর মধ্যে একজন বন্ধু হতে চলেছেন অর্কপ্রভ রায়, যিনি ইতিমধ্যেই ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে দুটি মেয়ের মধ্যে একজনের চরিত্রে অভিনয় করতে পারেন শিরিন পাল, যাকে দর্শকরা দেখেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করতে।
{{/usCountry}}সূত্র অনুযায়ী জানা গিয়েছে, এই ধারাবাহিকে ছয় বন্ধুর মধ্যে একজন বন্ধু হতে চলেছেন অর্কপ্রভ রায়, যিনি ইতিমধ্যেই ‘কম্পাস’ ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছেন। অন্যদিকে দুটি মেয়ের মধ্যে একজনের চরিত্রে অভিনয় করতে পারেন শিরিন পাল, যাকে দর্শকরা দেখেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে অভিনয় করতে।
{{/usCountry}}খুব স্বাভাবিকভাবেই শিরিন আর অর্কপ্রভ যদি জুটি বাঁধেন তাহলে দর্শকরা পাবেন একটি নতুন জুটি। জেন জি প্রজন্মের এই বন্ধুত্বের গল্প মানুষকে কতটা মনোরঞ্জন করতে পারবে সেটা জানা যাবে ধারাবাহিক সম্প্রচারিত হলে। আপাতত দর্শকের অপেক্ষায় রয়েছেন এই নতুন ধারাবাহিকের জন্য।
আরও পড়ুন: ‘ও কি করে আছে সেটাই জানি না’, মনামীকে আলুর সঙ্গে তুলনা করলেন কনীনিকা
তবে একটি ধারাবাহিকের আগমন হলেই অন্য একটি ধারাবাহিকের শেষ হওয়ার সময় চলে আসে। কিছুদিন আগেই স্টার জলসায় ‘বাবলি সুন্দরী’ শেষ হয়ে গিয়েছে। শেষ হওয়ার পথে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। খুব সম্ভবত ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের সময় সম্প্রচারিত হতে পারে এই নতুন ধারাবাহিকটি।