Adrit Roy: 'ছোট থেকেই মাকে দেখেছি...', অভিনেতা না হলে কি হওয়ার ইচ্ছে ছিল আদৃতের?

Adrit Roy: বাংলা ধারাবাহিকের অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আদৃত রায়। ১৭ জুন থেকে শুরু হয়ে গিয়েছে অভিনেতার নতুন ধারাবাহিক কুমকুম। এই ধারাবাহিকে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। বহুদিন পর আবার আদৃতকে ছোট পর্দায় দেখে বেশ খুশি দর্শকরা।

Published on: Jun 17, 2026, 22:30:50 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Adrit Roy: বাংলা ধারাবাহিকের অভিনেতাদের মধ্যে অন্যতম হলেন আদৃত রায়। ১৭ জুন থেকে শুরু হয়ে গিয়েছে অভিনেতার নতুন ধারাবাহিক ‘কুমকুম’। এই ধারাবাহিকে অনুষ্কার সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। বহুদিন পর আবার আদৃতকে ছোট পর্দায় দেখে বেশ খুশি দর্শকরা।

অভিনেতা না হলে কি হওয়ার ইচ্ছে ছিল আদৃতের?
অভিনেতা না হলে কি হওয়ার ইচ্ছে ছিল আদৃতের?

তবে শুধুমাত্র আদৃত যে ভালো অভিনেতা তা নয়, তিনি ভীষণ ভালো গানও গাইতে পারেন। কিন্তু যদি তিনি অভিনেতা না হতেন তাহলে কোন পেশা বেছে নিতেন জানেন? টলিউডে যদি তিনি না থাকতেন তাহলে কোথায় দেখা যেত আদৃতকে?

আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’

খুব সম্প্রতি স্টার জলসার ‘কুমকুম’ ধারাবাহিকের প্রিমিয়ার লঞ্চে উপস্থিত ছিলেন আদৃত সহ বাকিরা। ধারাবাহিক নিয়ে কথা বলতে বলতে হঠাৎ করেই তাঁর দিকে একটি প্রশ্ন ধেয়ে আসে, যদি তিনি অভিনেতা না হতেন তাহলে কোন পেশা বেছে নিতেন?

প্রশ্ন শুনেই আদৃত হাসিমুখে বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল ইংলিশ টিচার হওয়ার। ছোট থেকেই আমি মাকে দেখেছি শিক্ষকতা করতে। আমারও ভীষণ ইচ্ছে ছিল শিক্ষক হওয়ার। লাঠি হাতে সবাইকে শাসন করব, খুব ভালো লাগত আমার। তাই যদি অভিনেতা না হতাম তাহলে অবশ্যই ইংলিশ টিচার হওয়ার চেষ্টা করতাম।’

আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?

কুমকুম প্রসঙ্গে

কুমকুম ধারাবাহিকের যে প্রমো মুক্তি পেয়েছিল সেখানে দেখতে পাওয়া গিয়েছে একজন উচ্চশিক্ষিত শহুরে পরিবারের ছেলে গ্রামে এসে বন্ধুত্ব করবে গ্রামের মেয়ে কুমকুমের সঙ্গে। কুমকুম ভীষণ গুণী একজন মেয়ে। তবে সে বিধবা। কুমকুমের বুদ্ধিমত্তা এবং সঠিক পরামর্শ আগামী দিনে সেই শহরে ছেলের বহু বছরের ধুঁকতে থাকা ব্যবসার হাল কি করে ফেরাবে তা নিয়েই এভাবে গল্প।