'অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য…', ছোটপর্দায় কাজ প্রসঙ্গে যা বললেন আদৃত

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। বড় পর্দা থেকে ছোট পর্দা সব ক্ষেত্রেই দাপটের সঙ্গে কাজ করছেন। মিঠাইয়ের সুবাদে তাঁর ছোট পর্দার অনুরাগী সংখ্যা প্রচুর। নায়ককে সর্বশেষ 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার ছোট পর্দায় কাজ প্রসঙ্গেই মুখ খুললেন নায়ক।

Published on: Mar 21, 2026, 11:18:59 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেতা আদৃত রায়। বড় পর্দা থেকে ছোট পর্দা সব ক্ষেত্রেই দাপটের সঙ্গে কাজ করছেন। ‘মিঠাই’ ধারাবাহিকের সুবাদে তাঁর ছোট পর্দার অনুরাগীর সংখ্যা প্রচুর। নায়ককে সর্বশেষ 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে দেখা গিয়েছিল। এবার ছোট পর্দায় কাজ প্রসঙ্গেই মুখ খুললেন নায়ক।

'অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য…', ছোটপর্দায় কাজ প্রসঙ্গে যা বললেন আদৃত
'অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য…', ছোটপর্দায় কাজ প্রসঙ্গে যা বললেন আদৃত

আরও পড়ুন: 'আমাদের মনের মিল ১০০ শতাংশের বেশি…', শ্রীময়ী তাঁর 'সেরা বর' কাঞ্চনের প্রসঙ্গে যা বললেন

খুব তাড়াতাড়ি আদৃতের নতুন ছবি ‘ফিরে এসো অনুরাধা’র আসছে। সেখানে তাঁর সঙ্গে ছোট পর্দার আরও দুই জনপ্রিয় মুখ নীল ভট্টাচার্য এবং জন ভট্টাচার্যকে দেখা যাবে। নায়কদের মধ্যে অনেক সময়ই একটা প্রতিযোগিতামূলক মনোভাব লক্ষ্য করা যায়। আদৃত এই বিষয়টি কীভাবে দেখছেন?

এই প্রশ্নে নায়ক আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ। আমার যদি কোনও চিত্রনাট্য পড়ে ভাল লাগে, তা হলে ক’জন নায়ক আছেন, কে পরিচালক, কে প্রযোজক—বাকি কিছুই আর ভাবনা-চিন্তায় থাকে না। সবচেয়ে বড় পরিচালকেরাই একটা হিট দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন। দেখতে হবে কে ভালবাসার জন্য সিনেমা তৈরি করছেন। আর কে মাসিক কিস্তি দেওয়ার জন্য ছবি বানাচ্ছেন।’

কিন্তু অর্থনৈতিক নিরাপত্তা তো সকলেই প্রয়োজন। এই প্রসঙ্গে তিনি মেগার কথা বলেন। নায়কের কথায়, ‘অর্থনৈতিক দিক থেকে চাপমুক্ত থাকার জন্য আমাকে ছোটপর্দা অনেক পারিশ্রমিক দেয়।’

আরও পড়ুন: র‍্যাম্পে হেঁটে ট্রোলিংয়ের শিকার হার্দিকের প্রেমিকা মাহিকা! ‘থার্ড ক্লাস’ বললেন নেটিজেনরা

তিনি আরও বলেন, ‘বর্তমানে যে পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি, সবাই সবাইকে মারতে উদ্যত। এখন তো পরস্পরের পাশে থাকা প্রয়োজন। তাই আমি কোনও রেষারেষিতেই নেই।’

প্রসঙ্গত, নায়ক বড় পর্দায় ছবির মাধ্যমেই বিনোদন জগতে পা দেন। 'নূর জাহান' ছবি করে সকলের নজর কাড়েন। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরীকে এই ছবিতে নায়কের বিপরীতে দেখা গিয়েছিল। তারপর 'প্রেম আমার ২', 'পাসওয়ার্ড'-সহ একাধিক ছবিতে কাজ করেন। এরপর জি বাংলার 'মিঠাই' ধারাবাহিক নায়ককে ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়।

এই ধারাবাহিকে তাঁর ও সৌমিতৃষা কুন্ডুর জুটি খুব অল্পদিনেই সকলের মন জিতে নিয়েছিল। এখনও এই ধারাবাহিক মেগার অনুরাগীদের কাছে নস্টালজিয়া। এরপর নায়ককে ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে পারিজাতের বিপরীতে দেখা গিয়েছিল। তবে সেই মেগা শেষ হয়েছে বেশ কয়েক মাস হয়ে গিয়েছে। এখনও নায়কের নতুন কোনও ধারাবাহিকের খবর প্রকাশ্যে আসেনি।