হিংসা, মারামারির সিনেমার মধ্যে শান্তশিষ্ট ‘হনুমান অংশ’ যেভাবে সকলের মন ছুঁয়ে গিয়েছে, তারপর পরিচালকরা ধীরে ধীরে আধ্যাত্মিক ছবির দিকে আগ্রহ প্রকাশ করছেন। মাত্র ২ কোটি টাকার বাজেট নিয়ে তৈরি হওয়া এই ছবিটি ইতিমধ্যেই একের পর এক বিগ বাজেটের ছবির রেকর্ড যেভাবে ভেঙেছে, তাতে করে আগামী দিনেও পরিচালকরা আধ্যাত্মিক ছবি তৈরির দিকে মনোযোগ দেবেন, সেটা বলাই বাহুল্য।

নিম করোলি বাবার জীবন দর্শনকে ঘিরে তৈরি হওয়া, ‘হনুমান অংশ’ ছবির সাফল্যের পর এবার বড় ঘোষণা করলেন পরিচালক বিশাল চতুর্বেদী। তিনি জানিয়েছেন, এবার মহাকবি গোস্বামী তুলসী দাসের জীবন অবলম্বনে তিনি তৈরি করতে চলেছেন একটি ছবি। খুব তাড়াতাড়ি এই সিনেমার খুঁটিনাটি সমস্ত তথ্য তিনি জানাবেন সকলকে।
আরও পড়ুন: 'নিজের ভয়ের মুখোমুখি হতে চেয়েছিলাম', মেঘা চরিত্রের জন্য কেন রাজি হন অনামিকা
গণেশ চতুর্থীর দিন আগামী সিনেমার কথা ঘোষণা করে তিনি বলেন, ‘বাপ্পার আশীর্বাদে আপনাদের সকলকে আমি জানাচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনছি রামবোলা। গোস্বামী তুলসী দাসের অমর কাহিনি নিয়ে তৈরি এই ছবি আশা করি আপনাদের সকলের ভাল লাগবে।’ এই সিনেমার প্রযোজনার দায়িত্ব রয়েছেন মহাবীর জৈন, বিশাল চতুর্বেদী, অমিত উপাধ্যায় এবং রঘুবেন্দ্র সিংহ।
আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির
{{/usCountry}}আরও পড়ুন: 'বাঙালিকে যদি শিক্ষা রুচি খুইয়ে...', নাম না করেই সৌরভের সঞ্চালনাকে কটাক্ষ রূপালির
{{/usCountry}}প্রসঙ্গত, ইতিমধ্যেই ‘হনুমান অংশ’ ২৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। এর আগেও এমন আধ্যাত্মিক ছবি বানিয়ে সকলকে চমকে দিয়েছিলেন বিশাল। যদিও বিতর্কের ভয়ে আধ্যাত্মিক ছবি তৈরি হালে কিছুটা কমিয়ে দিয়েছিলেন কিন্তু ‘হনুমান অংশ’ সাফল্য পেতেই আবার বিশালের আত্মবিশ্বাসের নৌকার পালে হাওয়া লাগল।