...
...
Next Story

'মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা উচিত হয়নি…', বোন শুভশ্রীর মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী

তৃণমূলের বেশ কিছু তারকা প্রার্থীর মতো এবার পরাজিত হয়েছেন রাজ চক্রবর্তীও। তবে দ্বিতীয় দফার নির্বাচনের সময় তাঁর স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন নায়িকার দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

Published on: May 16, 2026, 20:41:08 IST
Advertisement

রাজ্যে পালাবদল হয়েছে, উঠেছে গেরুয়া ঝড়। তৃণমূলের শক্ত জমিতে ফুটেছে পদ্ম। অনেক সমীকরণ বদলে গিয়েছে। পশ্চিমবঙ্গ জুড়ে এখন পরিবর্তনের হাওয়া। তার মাঝেই তৃণমূলের বেশ কিছু তারকা প্রার্থীর মতো এবার পরাজিত হয়েছেন রাজ চক্রবর্তীও। তবে দ্বিতীয় দফার নির্বাচনের সময় তিনি যথেষ্ঠ আত্মবিশ্বাসী ছিলেন। আর সেই আত্মবিশ্বাসকে আর একটু উসকে দিয়েছিলেন স্ত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেদিন ভোট দিতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবী দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন তাঁর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়।

'মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা উচিত হয়নি…', বোন শুভশ্রীর মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী
'মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা উচিত হয়নি…', বোন শুভশ্রীর মন্তব্য প্রসঙ্গে দেবশ্রী

আরও পড়ুন: ইমোশনের কোলাজ অভিমানের পোস্টার! কবে মুক্তি পাবে প্রসেনজিৎ-যিশু-শুভশ্রীর ছবি?

আনন্দবাজার ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবশ্রী এই প্রসঙ্গে বলেন, ‘রাজ ও শুভ, দু’জনেই বেশ কিছু ভুল মন্তব্য করে বসে। মা দুর্গার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানা মোটেই উচিত হয়নি।’

পাশাপাশি দেবশ্রী আরজি করের প্রসঙ্গও টেনেছেন। তিনি বলেন, ‘যে রাতে আরজি কর কাণ্ডের বিচার চেয়ে গোটা রাজ্যবাসী আকাশের দিকে তাকিয়েছিল, তার পরে যে ভাবে যা ঘটেছে— তৃণমূলের এই পতন তারই পরিণতি।’

আরও পড়ুন: 'বাচ্চা নেওয়ার থেকে কুকুর পোষা ভালো…', বিয়ে, সংসার, সন্তান প্রসঙ্গে অকপট শেফালি

দেবশ্রী বিজেপির সমর্থক, কিন্তু তা হলেও পরিবার তাঁর কাছে সব কিছুর আগে। তিনি জানান যে, তিনি বিজেপিতে যোগ দেওয়ার সুযোগও পেয়েছিলেন, তবে পরিবারের কথা মাথায় রেখেই তিনি সরে আসেন।

তবে রাজ্যে পালা বদলের পর নোংরা আক্রমণের মুখোমুখি হতে হয়েছিল রাজকে। তাঁকে দেখে ‘চোর চোর’ স্লোগান উঠেছিল। পরিচালকের দিকে কাদাও ছোঁড়া হয়েছিল। এই ঘটনায় ব্যথিত হন দেবশ্রীও। তিনি জানান তাঁর মা-বাবাও এই দৃশ্য দেখে বেশ কষ্ট পেয়েছিলেন। কারণ বিধায়ক হিসেবে রাজ যে যথেষ্ট পরিশ্রমী ছিলেন সেকথাও উঠে এসেছে দেবশ্রীর কথায়। তিনি বলেন, ‘আমি স্বচক্ষে দেখেছি, রাজ ব্যারাকপুরের জন্য কতটা খেটেছে। এতটা দূরত্ব। তবু যাতায়াত করে, বাড়ি ফিরে আবার অফিসের কাজ নিয়ে বসত।’

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe