Katrina Kaif: শাহরুখের পর এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা, দিলেন বিশেষ বার্তা

Katrina Kaif: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে শিব রাওয়াইলের ‘আলফা’ ছবির টিজার। বহুদিন ধরেই এই সিনেমাটি নিয়ে জল্পনা কল্পনা চলছে সর্বত্র। অবশেষে ছবিটির টিজার দেখে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন একাধিক তারকা।

Published on: Jun 11, 2026, 14:39:47 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Katrina Kaif Praised Alia Bhatt: খুব সম্প্রতি মুক্তি পেয়েছে শিব রাওয়াইলের ‘আলফা’ ছবির টিজার। বহুদিন ধরেই এই সিনেমাটি নিয়ে জল্পনা কল্পনা চলছে সর্বত্র। অবশেষে ছবিটির টিজার দেখে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন একাধিক তারকা। এই ছবিতে আলিয়াকে দুর্দান্ত অ্যাকশন অবতারে দেখতে পাওয়া গিয়েছে। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্স- এর অংশ হতে চলেছে এই ছবিটি। মুক্তি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় আলিয়াকে উদ্দেশ্য করে একটি বিশেষ বার্তা দিয়েছিলেন শাহরুখ।

শাহরুখের পর এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
শাহরুখের পর এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

শাহরুখের বার্তা

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শাহরুখ লেখেন, ‘সাবাশ আলিয়া, বছরের পর বছর ধরে হৃদয় ভাঙা থেকে এখন হাড় ভাঙা পর্যন্ত, তোমার দক্ষতার পরিধি বেড়েই চলেছে। আলফা যেন সবার মন জয় করে এবং সিক্যুয়েলের জন্য কিছু ভিলেনকে বাঁচিয়ে রেখো। যাও, সিগমা গার্ল, ওদেরকে দেখে নাও!’

এরপর শাহরুখ ববি এবং ছবির টিমের বাকি সদস্যদের প্রতিও ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘লর্ড ববি….তুমি যখন খারাপ হও, তখন কী যে ভালো লাগে! অনেক ভালোবাসা। আর শিব এবং তাঁর টিমের জন্য রইল শুভকামনা। @aliaa08 @thedeol @yrf @shivrawail।’

এবার শাহরুখের পর আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হলেন ক্যাটরিনা কাইফ। আলিয়ার উদ্দেশ্যে বার্তা দিয়ে ইনস্টাগ্রাম স্টোরেজে ক্যাটরিনা লেখেন, আমার প্রিয়তম @আলিয়া ভাট @শর্বরী দুর্দান্ত লাগছে। এটা দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না। পুরোদস্তুর অ্যাকশন মোডে। শুরু করা যাক।

শাহরুখের পর এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা
শাহরুখের পর এবার আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ ক্যাটরিনা

প্রসঙ্গত, এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরতে চলেছেন উদয় চোপড়া। তবে অভিনেতা হিসেবে নয়, তিনি ক্যামেরার পেছনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এই স্পাই থ্রিলারের গল্প লিখেছেন উদয়।

আলফা টিজার প্রসঙ্গে

আলফা ছবিটি যশ রাজ ফিল্মসের প্রথম নারী কেন্দ্রিক স্পাই থ্রিলার হতে চলেছে। ছবিতে আলিয়া এবং শর্বরী ছাড়া অভিনয় করবেন ববি দেওল। টিজারে দেখানো হয়েছে, ববি ছোটবেলা থেকে আলিয়া চরিত্রটিকে একজন গুপ্তচর হওয়ার জন্য প্রস্তুত করছেন। এই ছবিতে ববির মেয়ের চরিত্রে অভিনয় করবেন আলিয়া। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৩ জুলাই।

ক্যাটরিনা-আলিয়ার সম্পর্কের সমীকরণ


ক্যাটরিনা এবং আলিয়ার মধ্যে বহু বছর ধরে একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শোনা যায়, আলিয়ার স্বামী ও অভিনেতা রণবীর কাপুর ২০০৯ সালে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন, কিন্তু ২০১৬ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়। তারা ‘আজব প্রেম কি গজব কাহানি’ এবং ‘জাগ্গা জাসুস’-এর মতো ছবিতেও একসঙ্গে অভিনয় করেছেন। সেই সময়েই ক্যাটরিনা ও আলিয়ার মধ্যে একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে এবং প্রায়শই বিভিন্ন অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যেত।

ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর রণবীর আলিয়ার সঙ্গে প্রেম শুরু করেন। ২০২২ সালে এই দম্পতি বিয়ে করেন এবং তাদের কন্যা রাহার জন্ম হয়। অন্যদিকে, ক্যাটরিনা ২০২১ সালে ‘উরি’ ছবির অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের পুত্রসন্তানের নাম বিহান।