...
...
Next Story

অবশেষে হল স্বপ্ন পূরণ, দেবের সঙ্গে এক মঞ্চে অহনা, নাচ করলেন মনের মানুষের সঙ্গে

ছোট পর্দার একাধিক অভিনেত্রী বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে তার থেকেও বড় কথা, দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন একাধিক অভিনেত্রী। এবার সেই সুযোগ পেলেন অহনা দত্ত। দেবের সঙ্গে এক মঞ্চে নাচ করার সুযোগ পেলেন তিনি। স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর।

Published on: Jul 18, 2026, 20:30:40 IST
Advertisement

ছোট পর্দার একাধিক অভিনেত্রী বড় পর্দায় অভিনয় করার সুযোগ পেয়েছেন। তবে তার থেকেও বড় কথা, দেবের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছেন একাধিক অভিনেত্রী। এবার সেই সুযোগ পেলেন অহনা দত্ত। দেবের সঙ্গে এক মঞ্চে নাচ করার সুযোগ পেলেন তিনি। স্বপ্ন পূরণ হল অভিনেত্রীর।

দেবের সঙ্গে এক মঞ্চে অহনা, নাচ করলেন মনের মানুষের সঙ্গে
দেবের সঙ্গে এক মঞ্চে অহনা, নাচ করলেন মনের মানুষের সঙ্গে

খুব সম্প্রতি জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দাদাগিরি’। নতুন বাংলার নতুন দাদাগিরি দেব। সৌরভ গঙ্গোপাধ্যায় নন বরং এবারের দাদা হলেন দেব। প্রথমে অনেকেই মনে করছিলেন সৌরভের পরিবর্তে দেবকে কতটা দর্শকরা মেনে নিতে পারবেন তা নিয়ে সন্দেহ রয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল নিজের স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সকলের মন জয় করতে পেরেছেন দেব।

আরও পড়ুন: এবার ওয়েব সিরিজে নন্দিনী! তবে কি শেষ ‘কনে দেখা আলো’ ধারাবাহিকের পথ চলা?

নতুন দাদাগিরির শুরুর দিনেই উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এছাড়া দেবকে সঙ্গ দিতে এসেছেন কোয়েলও। তবে এবার মঞ্চে দেবের সঙ্গে নাচ করতে দেখা যাবে অহনাকে। দেবের সঙ্গে এইভাবে স্ক্রিন শেয়ার করার বহুদিনের স্বপ্ন ছিল অহনার, অবশেষে সেই স্বপ্ন হয়েছে পূরণ।

আরও পড়ুন: যে কোনও মূল্যে রাখতে হবে কথা, বোনকে বাঁচাতে কী করবেন মধুমিতা?

তবে শুধুমাত্র অহনা একা নন, এই পর্বে উপস্থিত থাকবেন আরও অনেক অভিনেত্রী। অহনার এই বিশেষ মুহূর্তের ভিডিও শেয়ার করেছেন স্বামী দীপঙ্কর। এই বিশেষ পর্বটি দেখানো হবে ১৮ জুলাই শুধুমাত্র জি বাংলার পর্দায়।

প্রসঙ্গত, ছোট্ট কন্যা সন্তানকে সামলে ধারাবাহিকে অভিনয় করছেন অহনা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘তারে ধরি ধরি মনে করি’ ধারাবাহিকে। এই ধারাবাহিকেও অহনাকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks