শুক্রবার অর্থাৎ আজ বসন্ত পঞ্চমী। স্কুল কলেজ থেকে শুরু করে বাড়ি ও নানা ক্লাবে এদিন দেবীর আরাধনা করা হয়। এদিন আট থেকে আশি সকলেই সেজে ওঠে সুন্দর সাজে। এর ব্যতিক্রম নন তারকারাও, তাঁরাও এইদিনটি সুন্দর করে উদযাপন করেন। মেয়েকে সঙ্গে নিয়ে এই উদযাপন ছবি অন্যরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অহনা দত্ত।

গত বছর তিনি মা হয়েছেন। কিছুদিন পরই মেয়ের অন্নপ্রাশন হবে। তাই এই বছর খুদের হাতে খড়ির সম্ভব নয়। তবে এদিন সুন্দর করে সাজতে তো বাধা নেই। তাই মায়ের কোলে মিষ্টি সাজে ধরা দিল আদুরে মীরা।
খুদে এদিন লেহেঙ্গা সেজে উঠেছিল। আর সেই লেহেঙ্গায় ছিল হলুদ, সবুজ ও আকাশীর সমাবেশ। সঙ্গে একই রঙের একটি ওড়না নিয়েছিল সে। তাতে আবার চুমকী দিয়ে ফুলের নক্সা করা ছিল। তাছাড়াও লাল পাড় দেওয়া একটি হলুদ টপ পরেছিল সে। কপালে ছিল ছোট্ট টিপ। সব মিলিয়ে খুদেকে ভারী মিষ্টি দেখাচ্ছিল। প্রথম ছবিতে মা অহনার কোলে তাকে দেখা যায়। অহনা লেমন ইয়োলো রঙের শাড়ি, সঙ্গে লাল রঙের স্লিভ লেস ব্লাউজ পরেছিলেন। তারপরের ছবিতে দীপঙ্কর ও অহনা দু'জনেই মেয়ে নিয়ে ফ্রেমন্দি হন। দীপঙ্করের পরনে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও কালো জিন্স। ছবিগুলি পোস্ট করে নায়িকা ক্যাপশনে লেখেন, 'আমাদের তো বেশ লাগছে।'
আরও পড়ুন: 'অভিনয় জানতেন না…', জনের ব্যাপারে কেন এমন মন্তব্য করেছেন বাঙালি অভিনেত্রী রিমি সেন?
{{/usCountry}}আরও পড়ুন: 'অভিনয় জানতেন না…', জনের ব্যাপারে কেন এমন মন্তব্য করেছেন বাঙালি অভিনেত্রী রিমি সেন?
{{/usCountry}}অহনা ছবি পোস্ট করতেই নেটিজেনরা ভালোবাসায় ভরে দিয়েছেন। অভিনেত্রী অস্মিতা চক্রবর্তী কমেন্ট করেন, 'কী মিষ্টি ওঁকে চটকাবো।' তাছাড়াও অনুরাগীরা নানা মন্তব্য করেন। একজন লেখেন, 'বাচ্চাটা এত্ত কিউট কেন?' আর একজন লেখেন, 'মা-বাবা এত কিউট আর বেবি উফ, নজর না লাগে।' আর একজন লেখেন, 'মিত্তি মিত্তি তিনজন।'
প্রসঙ্গত, খুব বেশিদিন হয়নি অভিনয়ের দুনিয়ায় পা রেখেছেন অহনা। তবে বিনোদন জগতে নায়িকার যাত্রা শুরু হয়েছিল 'ডান্স বাংলা ডান্স' দিয়ে। এরপর সেখান থেকেই সরাসরি অফার পান 'অনুরাগের ছোঁয়া'। খলনায়িকা 'মিশকা' হয়ে দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন তিনি। এই মেগা সূত্রেই স্বামী দীপঙ্কর দের সঙ্গে আলাপ। তারপর তাঁদের প্রেম থেকে বিয়ে, এমনকী অহনার প্রেগন্যান্সি ও মীরার জন্ম দেওয়া, সবেরই সাক্ষী ছিল অনুরাগের ছোঁয়া।