Ahona Dutta: দেখতে দেখতে প্রায় এক বছর হতে চলল অহনার মেয়ের। প্রতিদিনের ছোটখাটো মুহূর্ত প্রায়শই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে থাকেন অভিনেত্রী। সন্তান জন্মের বেশ কিছু মাস পরেই তিনি যোগ দিয়েছেন কাজে, সময় পান মেয়ের স্পেশাল মুহূর্তগুলি ক্যামেরাবন্দী করেন এবং সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নেন। তেমনি একটি ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে।

অহনা, যে ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে ছোট্ট মীরা গলায় পড়েছে মায়ের গয়না। একটি গোলাপি রঙের জামা পরে একেবারে পরীর মত দেখতে লাগছে খুদেকে। মায়ের হার গলায় পরে বেজায় খুশি সে, যখনই জিজ্ঞাসা করা হচ্ছে, সে মায়ের গয়না পড়েছে কিনা তখনই হাসতে হাসতে হ্যাঁ বলে ওঠে।
আরও পড়ুন: কলকাতার বুকে মিশে যাচ্ছে লাল-সবুজ রক্ত! প্রকাশ্যে সৃজিতের নতুন ছবির পোস্টার
এর পরেই ক্যামেরা ঘুরে যায় অহনার দিকে। অহনাকে যখন তার স্বামী দীপঙ্কর বলেন, ‘মেয়ে তো সব গয়না নিয়ে নিচ্ছে?’ তখন মিষ্টি হেসে অহনা বলেন, ‘নিক’। দাদুর কোলে মীরার এই কর্মকাণ্ড দেখে তাকে আবার ভালোবাসায় ভরিয়েছেন সকলে।
কমেন্ট বক্সে মীরার এই কর্মকান্ডে নিজেদের ভালোবাসা জানিয়েছেন সকলে। তবে অনেকেই অহনার এই নিক বলার ধরণে মুগ্ধ হয়েছেন। একজন মায়ের কাছে এর থেকে ভালো মুহূর্ত আর কি হতে পারে যে তার শখের জিনিস তার আদরের মেয়ে নিজের অধিকারে নিয়েছে।
প্রসঙ্গত, খুব সম্প্রতি দীপঙ্কর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সকলে সাময়িকভাবে চিন্তিত হয়ে পড়লেও পরে জানা যায় হঠাৎ করেই বুকে যন্ত্রণা শুরু হয়েছিল দীপঙ্করের। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে দীপঙ্করের চিকিৎসা শুরু হয়। সেদিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বাড়ি ফিরে আসেন।
{{/usCountry}}প্রসঙ্গত, খুব সম্প্রতি দীপঙ্কর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। সকলে সাময়িকভাবে চিন্তিত হয়ে পড়লেও পরে জানা যায় হঠাৎ করেই বুকে যন্ত্রণা শুরু হয়েছিল দীপঙ্করের। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হলে দীপঙ্করের চিকিৎসা শুরু হয়। সেদিনই তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েই বাড়ি ফিরে আসেন।
{{/usCountry}}অহনা ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের মাধ্যমে যেমন সকলের মধ্যে জনপ্রিয়তা তৈরি করতে পেরেছিলেন তেমনই তিনি ওই ধারাবাহিকেই পেয়েছিলেন মনের মানুষ দীপঙ্করকে। কিন্তু ডিভোর্সি দীপঙ্করকে মেনে নিতে পারেননি অহনার মা ফলে মায়ের সঙ্গে দূরত্ব তৈরি হয়ে যায় মেয়ের।
আরও পড়ুন: 'বাবা হিসেবে এটাই চাওয়া...', সন্তানকে কেমন মানুষ হতে দেখতে চান পরমব্রত?
ভালোবাসার হাত ধরে পরবর্তীকালে বাড়ি ছাড়েন অহনা। লিভ ইন করেন দেড় বছর। এরপর পরিবারের সকলের উপস্থিতিতে রেজিস্ট্রি করে বিয়ে সারেন তিনি। তবে এই বিয়েতে অহনার বাড়ির কেউ উপস্থিত ছিলেন না, ছিলেন শুধুমাত্র ছেলের বাড়ির লোকেরাই।