...
...
Next Story

গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল, কেমন আছেন অভিনেত্রী?

মাত্র এক মাস আগেই নতুন গাড়ি কিনেছিলেন অহনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগ করে নিয়েছিলেন তিনি। সন্তানসম পুরনো গাড়িকে বেচে দিতে বেশ কষ্টই হয়েছিল তারকা দম্পতির। কিন্তু নতুন গাড়ি কেনার এক মাস যেতে না যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

Published on: Jan 17, 2026, 15:12:11 IST
Advertisement

মাত্র এক মাস আগেই নতুন গাড়ি কিনেছিলেন অহনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাগ করে নিয়েছিলেন তিনি। সন্তানসম পুরনো গাড়িকে বেচে দিতে বেশ কষ্টই হয়েছিল তারকা দম্পতির। কিন্তু নতুন গাড়ি কেনার এক মাস যেতে না যেতেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা।

গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল
গাড়ি দুর্ঘটনার কবলে অহনা, নতুন গাড়ির অবস্থা বেহাল

সোশ্যাল মিডিয়ায় অহনা একটি ভিডিও পোস্ট করেছেন যেখানে তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্বামী দীপঙ্কর গাড়ি নিয়ে রাস্তার একধারে দাঁড়িয়ে ছিলেন কিন্তু হঠাৎ করেই অন্য একটি গাড়ি তাঁদের দাঁড়িয়ে থাকা গাড়িতে এসে ধাক্কা মেরে দেয়। দীপঙ্কর বারবার ফোন দিলেও মদ্যপ অবস্থায় থাকার জন্য তারা সেই আওয়াজ শুনতে পাইনি এবং গাড়ি ব্যাক করতে গিয়ে অহনাদের নতুন গাড়িতে এসে ধাক্কা মেরে দেয়।

আরও পড়ুন: সম্পন্ন হল রানী ভবানীর শেষ দিনের শ্যুটিং, মন খারাপ দর্শকদের

ভিডিও চলাকালীন অহনা বলেন, গাড়ি দুর্ঘটনা অস্বাভাবিক কিছু নয়। এটা হতেই পারে। কিন্তু গাড়িতে এসে ধাক্কা মেরে দেওয়ার পর ওরা যে ব্যবহার করেছে সেটা একেবারেই মানা যায় না। শুধু ওরা নয়, পাড়ার লোকেরা এসে ওদের সাপোর্ট করেছে। শুধু সঙ্গে আমি আছি বলে ওরা নাকি বেশি কথা এগোয়নি।

আরও পড়ুন: ‘ডিভোর্সের পরেও খারাপ সময় ও আমায়... ‘, নবনীতাকে শুধুই ‘প্রাক্তন’ বলতে নারাজ জীতু

অহনা বলেন, ওরা বলেছে ওদের অফিসে গিয়ে কালকে যেন টাকা নিয়ে নিই আমরা। অহনাকে থামিয়ে দীপঙ্কর বলেন, এরা হচ্ছে এক একজন দালাল। এদের আবার অফিস? ওদের সাহস দেখলে অবাক হয়ে যেতে হয়। এমন ঘটনা প্রতিদিন প্রতিনিয়ত সব জায়গায় ঘটছে।

প্রসঙ্গত, তবে গাড়ির অবস্থা বেহাল হলেও অহনা এবং দীপঙ্কর দুজনেই ভালো আছেন। তবে খুব স্বাভাবিকভাবেই নতুন গাড়ি এইভাবে তুবড়ে যাওয়ায় মন খারাপ দুজনের। তবে সঙ্গে যে মেয়ে ছিল না এটাই স্বস্তির।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe