ধারাবাহিকের পর এবার ওয়েব সিরিজে ঐশানী, কোথায় দেখা যাবে তাঁকে?

পুবের ময়না ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ঐশানী দে। জি বাংলায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকে গৌরব রায় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি।

Published on: Nov 5, 2026, 17:32:36 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

‘পুবের ময়না’ ধারাবাহিকে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন ঐশানী দে। জি বাংলায় সম্প্রচারিত হওয়া এই ধারাবাহিকে গৌরব রায় চৌধুরীর বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। একটি ছোট্ট মিষ্টি মেয়েকে ময়না চরিত্রে দেখে খুশি হয়েছিলেন দর্শকমহল। ধারাবাহিকটি শেষ হয়ে যাওয়ার পর খুব স্বাভাবিকভাবেই সকলের মন খারাপ হয়ে যায়। তবে এবার অনেকটা লম্বা সময় পেরিয়ে আবার অভিনয় ফিরতে চলেছেন অভিনেত্রী।

ধারাবাহিকের পর এবার ওয়েব সিরিজে ঐশানী
ধারাবাহিকের পর এবার ওয়েব সিরিজে ঐশানী

তবে তার ছোটপর্দায় নয়। এবার সিরিজে অভিনয় করতে দেখা যাবে ঐশানীকে। সিরিজের নাম ‘অস্থির’। এই সিরিজে অর্জুন চক্রবর্তীর বিপরীতে অভিনয় করবেন ঐশানী। পরিচালনায় টোটন চক্রবর্তী। সিরিজটি মুক্তি পাবে আগামী বছরের শুরুর দিকে। সম্প্রচারিত হবে জি৫ বাংলায়।

আরও পড়ুন: এ যেন সাক্ষাৎ মা কালী, চিনতে পারছেন এই খুদে শিল্পীকে?

গল্প প্রসঙ্গে

এই সিরিজে কয়েকজন স্কুল পড়ুয়াদের জীবন দেখানো হবে। খুব স্বাভাবিক ভাবেই তাদের জীবন এগিয়ে যাচ্ছিল নিজের মতো করে। কিন্তু হঠাৎ করেই এটি খুনের ঘটনায় তারা জড়িয়ে পড়ে। কিন্তু পড়ুয়াদের মধ্যে আসল খুনি কে? খুঁজে বার করে অর্জুনের চরিত্র।

বোঝাই যাচ্ছে এই সিরিজে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করবেন ওর জন্য। এর আগে অর্জুনের বাবা এবং দাদা দুজনেই গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন এবার অর্জুনের পালা। সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন ঐশানী।

আরও পড়ুন: পিছিয়ে যায় ছবি মুক্তি, এবার ঘোষণা নতুন তারিখ, কবে আসছে ‘সাধক বামাক্ষ্যাপা’?

ঐশানী এবং অর্জুন ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আয়ুস দাসকে। এছাড়াও আরো বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রীকে দেখতে পাওয়া যাবে এই সিরিজে অভিনয় করতে। কিছুদিন আগেই সিরিজের শুটিং শুরু হয়েছে। খুব তাড়াতাড়ি শুটিংয়ের কাজ শেষ করে পরবর্তী কাজ শুরু করবেন পরিচালক। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরেই দেখতে পাওয়া যাবে এই সিরিজটিকে।

প্রসঙ্গত, গোয়েন্দা চরিত্রে অভিনয় না করলেও আবির চট্টোপাধ্যায়ের সোনাদা সিরিজে আবির চরিত্রে অভিনয় করেছেন অর্জুন। সরাসরি গোয়েন্দা না হলেও গোয়েন্দার সহকারী হিসেবে বেশ ভালোই অভিনয় করেছেন তিনি। এবার একেবারে নিজেই গোয়েন্দাগিরি করতে মাঠে নামতে চলেছেন অর্জুন।