বিচ্ছেদ বিতর্ক অতীত, মেয়ে আরাধ্যাকে সঙ্গে নিয়ে ১৯তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিষেক-ঐশ্বর্য!
১৯ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী উদযাপনের কিছু নতুন ছবি পোস্ট করেন। সোমবার ইনস্টাগ্রামে ঐশ্বর্য একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনকেও গিয়েছে।
১৯ তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই। তাঁরা তাঁদের বিবাহবার্ষিকী উদযাপনের কিছু নতুন ছবি পোস্ট করেন। সোমবার ইনস্টাগ্রামে ঐশ্বর্য একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তাঁদের মেয়ে আরাধ্যা বচ্চনকেও গিয়েছে।

আরও পড়ুন: মেয়ে নাইসার জন্মদিনে তাঁর ছোটবেলার ছবি পোস্ট করে মিষ্টি বার্তা বাবা অজয়ের! কত বছর বয়স হল তাঁর?
এই ছবিগুলোতে দেখা গিয়েছে, ঐশ্বর্য হাতে একটি ফুলের তোড়া নিয়ে স্বামী অভিষেক ও মেয়ে আরাধ্যার সঙ্গে হাসি মুখে সেলফি তুলছেন। ছবিতে তিন জনকেই হাসতে দেখা গিয়েছে। একফ্রেমে তাঁদের দেখতে ভারী খুব সুন্দর লাগছিল। ছবিগুলো শেয়ার করে ঐশ্বর্য ক্যাপশনে একটি লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেন।
প্রসঙ্গত, ২০০০-এর দশকের শুরুতে অভিষেক ও ঐশ্বর্যের প্রথম দেখা হয় এবং এরপর তাঁরা ‘ধুম ২’ ও ‘গুরু’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেন। তারপর ২০০৭ সালের এপ্রিলে তাঁরা বিয়ে করেন। আর এবার সেই বিয়েই দেখতে দেখতে ১৯ বছরে পা রাখলো। ২০১১ সালে তাঁদের কোল আলো করে আরাধ্যার জন্ম হয়। বছরের পর বছর ধরে এই দম্পতি তাঁদের ব্যক্তিগত জীবনকে অনেকটাই আড়ালে রেখেছেন।
আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ED-র! কবে দিতে হবে হাজিরা?
তবে মাঝে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। সেই সময় নায়িকাকে তাঁর শ্বশুর বাড়ির পরিবারের সঙ্গে খুব একটা দেখা যেত না। অনন্ত আম্বানির প্রীতিভোজের অনুষ্ঠানের দেখা যায় বচ্চন পরিবার আলাদা এসেছেন, আর মেয়েকে নিয়ে ঐশ্বর্য আলাদা এসেছেন। তাঁদের এই বিচ্ছেদের গুঞ্জনে তৃতীয় ব্যক্তির প্রভাবের গুজবও ছড়িয়ে পড়েছিল। তবে এই সবটাকে নস্যাৎ করে ফের এক ফ্রেমে ধরা দেন অভিষেক ও ঐশ্বর্য।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে লিলি সিংয়ের সঙ্গে একটি পডকাস্টে অভিষেক স্ত্রী ঐশ্বর্য সঙ্গে তাঁর সম্পর্ক প্রসঙ্গে নানা কথা ভাগ করে নেন। তাঁদের প্রথমবার একসঙ্গে একটি ছবিতে কাজ করার সময়ের কথাও বলেন।
তিনি বলেন, ‘যখন আমার বাবা-মায়ের বিয়ে হয়, তখন আমার বাবার চেয়ে আমার মা অনেক বড় তারকা ছিলেন। তাই এটা কোনও অস্বাভাবিক ব্যাপার ছিল না। আমাকে এই ভেবে বড় করা হয়নি যে তোমাকেই প্রভাবশালী হতে হবে, ব্যাপারটা সব সময় ছিল পার্টনারশিপের। আমি আমার কেরিয়ারের শুরু থেকেই ঐশ্বর্যকে চিনি। আমার দ্বিতীয় ছবিটি ছিল ওঁর সঙ্গে এবং ওই সেই অভিনেত্রী যার সঙ্গে আমি সবচেয়ে বেশি কাজ করেছি। তখন আমাদের মধ্যে কোনও সম্পর্ক ছিল না, আমরা কেবল বন্ধু ছিলাম।’
তবে সেই বন্ধুত্বই পড়ে আরও গভীর হয়। সেখান থেকে হয় প্রেম। অভিষেক আরও বলেন, ‘আমাদের প্রেম, বাগদান এবং তারপর বিয়ের মাধ্যমে যখন আমরা অবশেষে এক হলাম, তখন থেকেই আমাদের সম্পর্কটা ছিল একটা পার্টনারশিপের।’
E-Paper

