রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ED-র! কবে দিতে হবে হাজিরা?

টলিপাড়ার জনপ্রিয় মুখ নুসরত জাহান। তিনি এক সময় রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়েছেন। শুধু তাই নয় তিনি বসিরহাটের সাংসদও ছিলেন। এবার ভোটের আবহে রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করল ইডি। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করার হয়েছে নায়িকাকে।

Apr 20, 2026, 18:58:55 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

টলিপাড়ার জনপ্রিয় মুখ নুসরত জাহান। অভিনয়ের পাশাপাশি তাঁর নাম জড়িয়ে রয়েছে বঙ্গ-রাজনীতির সঙ্গেও। তিনি এক সময় রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূলের হয়ে ভোটের ময়দানে লড়েছিলেন। শুধু তাই নয় তিনি বসিরহাটের সাংসদও ছিলেন। এবার ভোটের আবহে রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীকে তলব করল ইডি। ২২ এপ্রিল সিজিও কমপ্লেক্সে তলব করার হয়েছে নায়িকাকে।

রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ED-র! কবে দিতে হবে হাজিরা?
রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ED-র! কবে দিতে হবে হাজিরা?

আরও পড়ুন: 'ঈশ্বর যেন কাউকে এমন মৃত্যু না দেন’ বলেছিলেন ভক্তরা! কোন ভয়ঙ্কর রোগ হয়েছিল সঞ্জিতের?

TV9 বাংলার একটি প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে বাংলাদেশে গম পাঠানো ঘিরে যে দুর্নীতি তা নিয়েই নায়িকাকে তলব করেছে ইডি। সেই সময়ে বসিরহাটের সাংসদ ছিলেন নায়িকা। সেই সূত্রেই ইডি তলব করেছে তাঁকে। কলকাতা নয়, দিল্লিতে হাজিরা দিতে চেয়ে আবেদন করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: 'কেউ কাজের অফার দিচ্ছে না…', কেন এমন বললেন অর্চনা? নেপথ্যের কারণ কপিল?

পাঁচ বছরের জন্য বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। তবে তার মাঝে তাঁর ব্যক্তিগত জীবনে নানা ওঠাপড়া আসে। তা থেকে দানা বাঁধে বিতর্কও। এরপর নায়িকা অভিনেতা যশ দাশগুপ্তর সঙ্গে নতুন জীবন শুরু করেন। অন্যদিকে, তাঁর সাংসদ পদের পাঁচ বছর অতিক্রান্ত হলে তাঁকে আর সেভাবে রাজনীতির ময়দানে দেখা যায়নি। এরপর আর তিনি প্রার্থী হয়ে নতুন করে ভোটেও লড়েননি।

আরও পড়ুন: 'একঘেয়ে হয়ে যাচ্ছিল…’, অভিনয় থেকে বিরতি প্রসঙ্গে অনুরাগ কাশ্যপ যা বললেন

যদিও ঘাসফুল শিবিরের তাঁর যোগাযোগ এখনও অব্যাহত। কিছুদিন আগেই তৃণমূল শিবিরের হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচারে তাঁকে দেখা গিয়েছিল। তাছাড়াও মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বেশ কিছু অনুষ্ঠানেও তাঁকে দেখা যায়। অন্যদিকে, অভিনেতা যশ এক সময় বিজেপি ঘনিষ্ট ছিলেন। তিনি বিজেপির হয়ে ভোটেও দাঁড়িয়েছিলেন। যদিও এখন তাঁকে আর গেরুয়া শিবিরে খুব একটা দেখা যায় না।

বর্তমানে যশ-নুসরত তাঁদের প্রযোজনা সংস্থা নিয়ে ব্যস্ত। ইতিমধ্যেই দুটি ছবি মুক্তি পেয়েছে তাঁদের প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ছবি প্রযোজনার পাশাপাশি অভিনয়, কেরিয়ার আর ছেলেকে নিয়ে তাঁদের সংসার। মাঝে অবশ্য তাঁদের নিয়ে বিচ্ছেদের গুঞ্জনও রটে ছিল। যদিও তাঁরা দু'জনেই তা নস্যাৎ করে দেন।

কিছুদিন আগে যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান ছুটি কাটাতে গিয়েছিলেন। সেখানে থেকেও তাঁদের একাধিক ছবি ভাগ করে নিতে দেখা গিয়েছে। এই সবের মাঝেই ইডি তলবের খবর। ভোটের আবহে এর পরে নুসরত কী পদক্ষেপ করেন, সেটাই এখন দেখার।