মেয়ে নাইসার জন্মদিনে তাঁর ছোটবেলার ছবি পোস্ট করে মিষ্টি বার্তা বাবা অজয়ের! কত বছর বয়স হল তাঁর?

সোমবার নাইসা ২৩তম জন্মদিন উদযাপন করেছেন। তাঁর বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন অশেষ ভালোবাসা, যা দেখে নেটদুনিয়াও বেশ উচ্ছ্বসিত। অজয় স্মৃতিচারণ করে নাইসার শৈশবের কিছু ছবি শেয়ার করেন।

Apr 20, 2026, 22:48:09 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

সোমবার নাইসা ২৩তম জন্মদিন উদযাপন করেছেন। তাঁর বাবা-মায়ের কাছ থেকে পেয়েছেন অশেষ ভালোবাসা, যা দেখে নেটদুনিয়াও বেশ উচ্ছ্বসিত। দেবগন পরিবার উৎসবের আমেজে মেতে উঠে ছিল, কারণ অজয় ​​এবং কাজল দু'জনেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতো করে মেয়েকে শুভেচ্ছা জানিয়েছে। আর সেখানেই কিছু বিশেষ ছবি সমাজ মাধ্যমে ভাগ করে নেন অজয়।

মেয়ে নাইসার জন্মদিনে তাঁর ছোটবেলার ছবি পোস্ট করে মিষ্টি বার্তা বাবা অজয়ের! কত বছর বয়স হল তাঁর?
মেয়ে নাইসার জন্মদিনে তাঁর ছোটবেলার ছবি পোস্ট করে মিষ্টি বার্তা বাবা অজয়ের! কত বছর বয়স হল তাঁর?

আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় প্রাক্তন সাংসদ নুসরত জাহানকে তলব ED-র! কবে দিতে হবে হাজিরা?

অজয় স্মৃতিচারণ করে নাইসার শৈশবের কিছু ছবি শেয়ার করেন। একটি ছবিতে তাঁকে এক পার্টিতে মিষ্টি করে হাসতে দেখা যায়। অন্য একটি ছবিতে কাজল ও ছোট্ট নাইসার মধ্যকার সুন্দর স্নেহময় মুহূর্ত ধরা পড়ে। পোস্টটি শেয়ার করে অজয় লেখেন, ‘যখনই তোমার দিকে তাকাই, এই হাসিটাই আমার সব সময় মনে পড়ে এবং তোমার সেই রূপটাই আমার সঙ্গে থেকে যায়... তুমি যেন চিরকাল এইরকম আনন্দে হাসো। শুভ জন্মদিন আমার ছোট্ট মেয়ে @nysadevgan।’

উত্তর বোম্বে সর্বজনীন দুর্গাপুজোয় নইসার সঙ্গে তোলা সুন্দর কিছু ছবি পোস্ট করে কাজলও দিনটিকে বিশেষ করে তুলেছেন। মাতৃত্বের কথা স্মরণ করে তিনি লিখেছেন, নাইসার জন্মের পর তাঁর জীবন কীভাবে বদলে গিয়েছে। তিনি লিখেছেন, ‘আমি সত্যিই সৌভাগ্যবতী... ওঁর জন্মের পর আমার পৃথিবীটাই বদলে গেল... আমি প্রতিদিন ঈশ্বরের কাছে তোমার জন্য কৃতজ্ঞতা জানাই, আমার সোনা... তুমি চিরকাল আমারই থাকবে। তোমাকে এবং আমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।’

আরও পড়ুন: বারাণসীর গঙ্গায় আশা ভোঁসলের অস্থি বিসর্জন করলেন ছেলে আনন্দ! কান্নায় ভেঙে পড়লেন গায়িকার নাতনি

কিন্তু এরপর কি অন্যান্য স্টার কিডদের মতো নাইসাও বাবা-মায়ের পথ অনুসরন করবে? তাঁকেও কি বি-টাউনে দেখা যাবে? এক সাক্ষাৎকারে কাজল সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন। তিনি অকপটে জানিয়েছেন যে, আপাতত নয়। এর মাঝে নাইসা মনীষ মালহোত্রার র‍্যাম্পে শোতে অংশগ্রহণ করেছিলেন। এমনকী করণ জোহরও কাজল-কন্যাকে লঞ্চ করার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তা প্রত্যাখ্যান করেন নাইসা। তিনি আসলে নিজের ব্র্যান্ড লঞ্চ করতে চান। এই নিয়ে পড়াশোনাও করেছেন তিনি।

২০২৫ সালের এপ্রিলে নিউজ১৮-এর 'রাইজিং ভারত সামিট'-এ কথা বলতে গিয়ে কাজল বলেন, নাইসা শিগগিরই ইন্ডাস্ট্রিতে আসার ব্যাপারে মনস্থির করেনি। তিনি সরাসরি বলেন, ‘একদমই না,’ এবং যোগ করেন যে, ২২ বছর বয়সেই নইসা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে এইদিকে আসছে না, অন্তত এখনই তো নয়ই।