Aishwarya Rai: বরের চেয়ে তিনগুণ বড়লোক, রাই সুন্দরীর মুকুটে নয়া পালক! ঐশ্বর্য ফের কেন চর্চায়?

কান অসম্পূর্ণ তাঁর উপস্থিতি ছাড়া। পঞ্চাশোর্ধ ঐশ্বর্যর গ্ল্যামারের ছটায় আজও মুগ্ধ আট থেকে আশি। কেন বিশ্বমঞ্চে এতটা প্রাসঙ্গিক তিনি, ফের প্রমাণ করলেন রাই সুন্দরী। 

Published on: Jun 4, 2026, 08:00:56 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বলিপাড়ার অলিন্দে কান পাতলেই এখন অভিষেক বচ্চন আর ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের টানাপোড়েন নিয়ে নানাবিধ গুঞ্জন শোনা যায়। বচ্চন পরিবারের অন্দরে ঠিক কী চলছে, তা নিয়ে জল্পনার শেষ নেই নেটপাড়ায়। তবে এই সব পারিবারিক জল্পনাকে ফুঁ দিয়ে উড়িয়ে বিশ্বমঞ্চে আবারও নিজের রাজকীয় আধিপত্য প্রমাণ করলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। জডব্লিউ ম্যারিয়টের মতো বিলাসবহুল আন্তর্জাতিক হোটেল চেইনের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে তিনি বুঝিয়ে দিলেন, রাই সুন্দরীর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু আজও আকাশছোঁয়া। আর ঐশ্বর্যর এই নয়া আন্তর্জাতিক সাফল্যের পরই নেটপাড়ায় নতুন করে শুরু হয়ে গিয়েছে স্বামী-স্ত্রীর সম্পত্তির তুলনামূলক ব্যবচ্ছেদ।

Indian actress Aishwarya Rai Bachchan arrives for the screening of the film "Histoires de la nuit" (The Birthday Party) at the 79th edition of the Cannes Film Festival in Cannes, southern France on May 22, 2026. (Photo by Valery HACHE / AFP) (AFP)
Indian actress Aishwarya Rai Bachchan arrives for the screening of the film "Histoires de la nuit" (The Birthday Party) at the 79th edition of the Cannes Film Festival in Cannes, southern France on May 22, 2026. (Photo by Valery HACHE / AFP) (AFP)

ব্র্যান্ড ভ্যালু ও আর্থিক প্রতিপত্তি: কে কোথায় দাঁড়িয়ে?

একক সম্পত্তির নিরিখে অভিষেক বচ্চনের চেয়ে বহুগুণ এগিয়ে রয়েছেন ঐশ্বর্য রাই। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকে শুরু করে লরিয়াল কিংবা লঞ্জিনের মতো ব্র্যান্ডের বিশ্বজনীন মুখ হওয়ার সুবাদে ঐশ্বর্যর একক উপার্জন বলিপাড়ার বহু প্রথম সারির নায়ককেও টক্কর দেয়। জডব্লিউ ম্যারিয়টের এই নতুন চুক্তি ওঁর ঝুলিতে আসার পর ওঁর আর্থিক গ্রাফ যে আরও উঁচুতে চড়ল, তা বলাই বাহুল্য।

ঐশ্বর্যর আনুমানিক মোট সম্পত্তি প্রায় ৮০০ থেকে ৮৫০ কোটি টাকা। অন্যদিকে অভিষেক বচ্চনের একক সম্পত্তির পরিমাণ ২৮০ কোটির আশেপাশে।

বচ্চনদের সাম্রাজ্য বনাম ঐশ্বর্যর একক দাপট

অভিষেকের নিজস্ব উপার্জনের বড় অংশ আসে তাঁর অভিনীত সিনেমা, ওটিটি প্রজেক্ট এবং নায়কের মালিকানাধীন প্রো কাবাডি টিম 'জয়পুর পিঙ্ক প্যান্থার্স' ও আইএসএল ফুটবল টিম 'চেন্নাইয়িন এফসি' থেকে। অন্যদিকে, বচ্চন পরিবারের অমিতাভ বচ্চনের বিপুল সম্পত্তি কিংবা ঐতিহ্যবাহী বাংলো 'জলসা'-র উত্তরাধিকারী হিসেবে অভিষেকের ভবিষ্যৎ আর্থিক ভিত্তি অত্যন্ত সুদৃঢ় হলেও, স্রেফ নিজস্ব একক উপার্জনের খতিয়ানে স্ত্রী ঐশ্বর্য ওঁর চেয়ে প্রায় তিন গুণ এগিয়ে।

ঐশ্বর্যর এই বিপুল আয়ের সিংহভাগই আসে ওঁর দীর্ঘকালীন আন্তর্জাতিক ব্র্যান্ড চুক্তিগুলো থেকে। নতুন এই জডব্লিউ ম্যারিয়টের ক্যাম্পেন ওঁর গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুকে এক ধাক্কায় আরও অনেকখানি বাড়িয়ে দিল। বলিপাড়ার বোদ্ধাদের মতে, অভিষেক-ঐশ্বর্যর ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ যাই হোক না কেন, গ্ল্যামার দুনিয়ার বাণিজ্যিক সাম্রাজ্যে রাইসুন্দরী যে আজও একচ্ছত্র রানি, এই খবর যেন সেটাই আরও একবার প্রমাণ করে দিল। ১৯৯৪ সালে বিশ্বসুন্দরীর খেতাব জেতার পর হিন্দি ও তামিল সিনেমার অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে ওঠা ঐশ্বর্য কেরিয়ারের এতগুলো বছর পেরিয়েও যে ওঁর গ্ল্যামার আর আন্তর্জাতিক চাহিদা এক ফোঁটাও কমতে দেননি, জডব্লিউ ম্যারিয়টের এই মেগা ঘোষণাই তার সবচেয়ে বড় প্রমাণ!

  • Priyanka Mukherjee
    ABOUT THE AUTHOR
    Priyanka Mukherjee

    প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।Read More