কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল সোহিনী সরকারের নতুন সিরিজের প্রথম পোস্টার। শুধুমাত্র এই পোস্টার দেখেই বোঝা গিয়েছিল আবার আরজি কর কাণ্ডের ছায়ায় গড়ে উঠতে চলেছে একটি সিরিজ। ছবি দে সোহিনী ছাড়াও ছিলেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, রুকমা রায়, ইন্দ্রশীষ এবং সাগ্নিক।

আগামী ২১ অগস্ট হইচই-এর পর্দায় মুক্তি পাবে এই সিরিজ। এবার প্রকাশ্যে এল সিরিজের অফিসিয়াল ট্রেলার। ট্রেলার দেখেই মোটামুটি স্পষ্ট হয়ে যায় ২ বছর আগে আর জি কর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ঘটে যাওয়া নির্মম কান্ডকে ঘিরে তৈরি হতে চলেছে এই গোটা সিরিজ।
আরও পড়ুন: রূপঙ্করের হাত ধরে হবে স্বপ্ন পূরণ, বড় সুযোগ এল শোভনের কাছে
গত ৯ অগস্ট অভয়ার মৃত্যুর দু'বছর সম্পন্ন হয়েছে আর এই অগস্ট মাসেই মুক্তি পেতে চলেছে অজেয়া। মেডিকেল কলেজের মধ্যে প্রতিনিয়ত ঘটে চলা অপরাধের প্রতিবাদ করতে চেয়েছিল একটি মেয়ে, যার ফলে তার কপালে জোটে অকথ্য অত্যাচার এবং মৃত্যু।
কিন্তু এই মৃত্যুর নেপথ্যে কারা রয়েছে, কেন এই গোটা ঘটনার পেছনে ক্ষমতা ছায়া রয়েছে, সেই অজানা গল্পই বলবে এই সিরিজ। অভয়া কাণ্ডের ২ বছরের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন সেই ঘটনা বিচারাধীন, তখন এই সিরিজের মাধ্যমে কি পরিচালক বিচার নিয়ে আসতে পারবেন?
{{/usCountry}}কিন্তু এই মৃত্যুর নেপথ্যে কারা রয়েছে, কেন এই গোটা ঘটনার পেছনে ক্ষমতা ছায়া রয়েছে, সেই অজানা গল্পই বলবে এই সিরিজ। অভয়া কাণ্ডের ২ বছরের অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও যখন সেই ঘটনা বিচারাধীন, তখন এই সিরিজের মাধ্যমে কি পরিচালক বিচার নিয়ে আসতে পারবেন?
{{/usCountry}}আরও পড়ুন: আবার লালবাজারে অনির্বাণ, নতুন গল্প নিয়ে আসছে ৬ বছরের পুরনো চরিত্র
অয়ন চক্রবর্তী পরিচালিত এই সিরিজে প্রত্যেক চরিত্রই বাস্তব ঘটনার উপর নির্ভর করে তৈরি করা। এসিপি দামিনি সেন কি পারবে বিচার নিয়ে আসতে? প্রসঙ্গত, এই সিরিজে নির্যাতিতার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শিরিন পালকে। তবে শুধুমাত্র নির্যাতিতার বিচারের গল্পই দেখানো হবে তা কিন্তু নয়, ঠিক ট্রেলার দেখে স্পষ্ট অজেয়ার ব্যক্তিগত জীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয় তুলে ধরা হবে এই সিরিজের মধ্যে।