...
...
Next Story

Akshay Kumar: ‘যদি কখনও ওয়েলকাম ৪ তৈরি হয়…’, ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবিতে নানা-অনিলের অনুপস্থিতি নিয়ে যা বললেন অক্ষয়

Akshay Kumar: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়েলকাম’। এই ছবিতে অক্ষয় কুমার, নানা পাটেকর এবং অনিল কাপুরের অসাধারণ অভিনয় ছবিটিকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। কিন্তু ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবিতে অভিনয় করতে দেখা যায়নি নানা পাটেকার এবং অনিল কাপুরকে।

Published on: Jun 26, 2026, 17:17:17 IST
Advertisement

Akshay Kumar: ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়েলকাম’। এই ছবিতে অক্ষয় কুমার, নানা পাটেকর এবং অনিল কাপুরের অসাধারণ অভিনয় ছবিটিকে একটা আলাদা মাত্রা এনে দিয়েছিল। কিন্তু ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবিতে অভিনয় করতে দেখা যায়নি নানা পাটেকার এবং অনিল কাপুরকে। খুব স্বাভাবিকভাবেই এই দুই অভিনেতার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে, অভিনেতা যার জবাবে এবার মুখ খুললেন অভিনেতা।

নানা-অনিলের অনুপস্থিতি নিয়ে যা বললেন অক্ষয়
নানা-অনিলের অনুপস্থিতি নিয়ে যা বললেন অক্ষয়

২০০৭ সালে যখন ‘ওয়েলকাম’ মুক্তি পায় সেখানে অক্ষয় অভিনয় করেছিলেন কিন্তু ২০১৫ সালে যখন ‘ওয়েলকাম এগেইন’ মুক্তি পায় তখন কিন্তু সেখানে অক্ষয় অভিনয় করেননি। এই দ্বিতীয় পর্বে অভিনয় করেছিলেন জন আব্রাহাম এবং শ্রুতি হাসান। এরপর মুক্তি পায় ‘ওয়েলকাম টু দা জঙ্গল’।

আরও পড়ুন: ফের জুটিতে সুদেষ্ণা-অভিজিৎ, ওটিটির পর্দায় আনতে চলেছেন কোন বড় চমক?

এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন পরেশ রাওয়াল, সুনীল শেট্টি, আরশাদ ওয়ারশি, দিশা পাটানি, লারা দত্ত, রবিনা ট্যান্ডন সহ আরও অনেকে। কিন্তু কেন এই ছবিতে নানা এবং অনিলকে দেখতে পাওয়া গেল না, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অক্ষয় বলেন, ‘আমরা সবাই এক পরিবারের মতোই। কখনো যদি ওয়েলকাম ৪ মুক্তি পায়, তখন নিশ্চয়ই আপনারা আবার ওদের দেখতে পাবেন।’

আরও পড়ুন: সঞ্চালকের পর টাইটেল ট্র্যাকেও পরিবর্তন, অরিজিতের বদলে ‘দাদাগিরি’-তে এবার শোনা যাবে ঈশানের কন্ঠ

যদিও ‘ওয়েলকাম টু দ্যা জঙ্গল’ ছবিতে অনিল কাপুর এবং নানা পাটেকারের চরিত্র দুটি অনুপস্থিত কিন্তু এই ছবিতে তাদের ভাই বোন অর্থাৎ ইয়েদা আন্না এবং রোমিওর সঙ্গে পরিচয় করবেন দর্শকরা। এই দুই চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেট্টি ও আরশাদ ওয়ারশি।

‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর গল্পে একদল গ্যাংস্টার, অপরাধী এবং অদ্ভুত চরিত্রের মানুষকে ঘিরে আবর্তিত হয়েছে, যাদের পথ একটি সীমান্তবর্তী জঙ্গলে এসে মিলে যায়। যা একটি সিনেমার শুটিংয়ের মতো অভিযান হিসেবে শুরু হয়, তা পরবর্তীতে অপরাধ, বিভ্রান্তি এবং অ্যাকশন-ভরা পরিস্থিতির এক ধারাবাহিক উদ্ভট দুঃসাহসিক অভিযানে পরিণত হয়।

চলচ্চিত্রটি এএ নাদিয়াদওয়ালা, কেপ অফ গুড ফিল্মস এবং স্টার স্টুডিও১৮ কর্তৃক সীতা ফিল্মস ও রাকেশ ডাং-এর সহযোগিতায় পরিবেশিত হয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks