...
...
Next Story

Akshay Kumar: ‘আপনি কি আমার মামা?’ হঠাৎ কেন পাপারাজিদের উপর রেগে গেলেন অক্ষয়?

Akshay Kumar: এই মুহূর্তে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বই থেকে দিল্লির পথে যাওয়ার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন অভিনেতা।

Published on: Jun 21, 2026, 18:52:18 IST
Advertisement

Akshay Kumar: এই মুহূর্তে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবির প্রচার নিয়ে ভীষণ ব্যস্ত অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বই থেকে দিল্লির পথে যাওয়ার সময় বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দেন অভিনেতা। প্রতিবারের মতোই ছবি শিকারীরা অক্ষয়কে কিছু প্রশ্ন করেন, কিন্তু এবার অভিনেতা মজার ছেলে এমন কিছু বলেন যা নজর কেড়েছে নেট পাড়ার বাসিন্দাদের।

হঠাৎ কেন পাপারাজিদের উপর রেগে গেলেন অক্ষয়?
হঠাৎ কেন পাপারাজিদের উপর রেগে গেলেন অক্ষয়?

এদিন অক্ষয়কে একটি কালো শার্ট এবং দুজন প্যান্ট পরে থাকতে দেখা যায়। অক্ষয় যখন বিমানবন্দরে প্রবেশ করেন তখন খুব স্বাভাবিকভাবেই পাপারাজ্জিরা প্রশ্ন করেন তিনি কোথায় যাচ্ছেন? কিন্তু তিনি কোথায় যাচ্ছেন এ কথা না জানিয়ে মজার ছলে অক্ষয় বলেন, ‘কেন আপনি কি আমার মামা?’ এই কথা শুনে উপস্থিত সকলের হেসে ওঠেন। যদিও পরে তিনি জানান, তিনি আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন করতে দিল্লি যাচ্ছেন।

আরও পড়ুন: বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী, ভাঙা পা নিয়েই শ্বশুরবাড়ি গেলেন শুভ্রজিৎ

তবে অক্ষয়ের এই কথা, খুব সহজে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। একজন লেখেন, ‘হেরাফেরি সিনেমার রাজুর কথা মনে পড়ে গেল।’ অন্য একজন লিখলেন, ‘অক্ষয় আর তাঁর কথা দুটোই অতুলনীয়’। তৃতীয় একজন লেখেন, ‘কমেডি ওঁর রক্তে রয়েছে।’

অক্ষয় তার আসন্ন সিনেমা ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর মুক্তির অপেক্ষায় আছেন। আহমেদ খান পরিচালিত এই সিনেমাটি ‘ওয়েলকাম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। এই কমেডি অ্যাকশন ড্রামাটিতে অক্ষয়ের পাশাপাশি আরও অভিনয় করেছেন সুনীল শেঠি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্দেজ, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, পরেশ রাওয়াল, রাভিনা ট্যান্ডন, লারা দত্ত, ফরিদা জালাল, জনি লিভার, শ্রেয়াস তালপাড়ে, তুষার কাপুর, রাজপাল যাদব, কৃষ্ণা অভিষেক, কিকু শারদা, দালের মেহেন্দি, আফতাব শিবদাসানি প্রমুখ। ফিরোজ নাদিয়াদওয়ালা এবং কেপ অফ গুড ফিল্মস প্রযোজিত এই সিনেমাটি ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন: স্লট হারালো ‘দিদি নম্বর ওয়ান’, ২৯ জুন থেকে কখন সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান?

এছাড়াও, অক্ষয়ের হাতে ‘হায়ওয়ান’ ছবিটিও রয়েছে। প্রিয়দর্শন পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সইফ আলি খান। এই ছবির মাধ্যমে এক দশকেরও বেশি সময় পর সাইফ ও অক্ষয়ের পুনর্মিলন ঘটছে। ছবিটি বর্তমানে পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে এবং এর মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks