...
...
Next Story

৮ ঘণ্টার বেশি কাজ করেন না, অক্ষয়ের এই অভ্যাসের জন্যই কি হাতছাড়া হয়েছে অনেক কাজ?

৮ ঘন্টা কাজের প্রসঙ্গ উঠলেই সবার আগে মাথায় আসে, দীপিকা পাড়ুকোনের কথা। তবে আরও একজন রয়েছেন যিনি সব সময় সময় ধরে কাজ করতেই পছন্দ করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সেটে আসেন এবং সময় হলেই তিনি সেট থেকে বেরিয়ে চলে যান। তিনি আর কেউ নন, তিনি হলেন অক্ষয় কুমার।

Published on: Nov 26, 2026, 17:31:57 IST
Advertisement

৮ ঘন্টা কাজের প্রসঙ্গ উঠলেই সবার আগে মাথায় আসে, দীপিকা পাড়ুকোনের কথা। তবে আরও একজন রয়েছেন যিনি সব সময় সময় ধরে কাজ করতেই পছন্দ করেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি সেটে আসেন এবং সময় হলেই তিনি সেট থেকে বেরিয়ে চলে যান। তিনি আর কেউ নন, তিনি হলেন অক্ষয় কুমার। সম্প্রতি কফি উইথ করণ সিজন ৯- এ এসে তিনি জানান এই কাজের ধরনের জন্য অনেক অফার তিনি ফিরিয়ে দিয়েছেন বা অনেক অফার তাঁর কাছে আসেইনি।

৮ ঘণ্টার বেশি কাজ করেন না, অক্ষয়ের এই অভ্যাসের জন্যই কি হাতছাড়া হয়েছে অনেক কাজ?
৮ ঘণ্টার বেশি কাজ করেন না, অক্ষয়ের এই অভ্যাসের জন্যই কি হাতছাড়া হয়েছে অনেক কাজ?

এপিসোড চলাকালীন যখন নবাগত পরিচালকদের সুযোগ দেওয়া প্রসঙ্গে করণ অক্ষয়ের প্রশংসা করেন তখন অক্ষয় বলেন, ‘অনেক বড় বড় মানুষ আমায় কাস্ট করতে চান না। আমি নাকি মাত্র ৮ ঘণ্টা কাজ। কিন্তু অনেকেই ভুলে যান যে ওই আট ঘন্টায় আমি একবারও আমার ভ্যানিটি ভ্যানেও যাই না। আমার কাজ হলো ক্যামেরার সামনে থাকা, ওই ৮ ঘন্টা আমি শুধুমাত্র আমার কাজের জন্যই দিই। বাকি সময়টা আমি আমার পরিবারকে।’

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

অক্ষয়ের কথার মাঝেই রবি কিষান অক্ষয়ের কাজের প্রশংসা করে বলেন, ‘অক্ষয় সাধারণত ৫৫ দিনের মধ্যে একটি ছবির কাজ শেষ করে দেন। প্রযোজকদের জন্য এটা অত্যন্ত লাভজনক এবং তিনি গোটা ইউনিটের জন্য আরও অনেক বেশি কর্মসংস্থানের রাস্তা ও খুলে দেন।’ এরপরেই পরিচালক যখন জিজ্ঞাসা করেন মাত্র এক মাসের মধ্যে কীভাবে একটি ছবির কাজ শেষ করে দেন অক্ষয়, সেই কথার উত্তরে দুই হলিউড তারকার কথা উল্লেখ করেন অক্ষয় কুমার।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

অক্ষয় কুমারের আসন্ন সিনেমা সম্পর্কে

অক্ষয়কে এরপর রোহিত শেঠির 'গোলমাল ৫'-এ দেখা যাবে। এই কমেডি ফ্র্যাঞ্চাইজির পঞ্চম কিস্তিতে আরও অভিনয় করবেন অজয় ​​দেবগন, আরশাদ ওয়ারসি, কুনাল খেমু, শারমান জোশি, শ্রেয়াস তালপাড়ে এবং তুষার কাপুর। ছবিটির নির্মাণকাজ বর্তমানে চলছে এবং এটি ২০২৭ সালের ৮ই জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks