অক্ষয় কুমারের সঙ্গে তাঁর ছেলে আরভের সম্পর্ক খুবই মধুর। সম্প্রতি অভিনেতা তাঁর ছেলের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে তাঁর ছেলে বিনোদন জগত থেকে দূরে ফ্যাশন জগতে কেরিয়ার গড়ছে। সে বিনোদন জগতে প্রবেশ করতে চায় না। অক্ষয় জানিয়েছেন যে, তাঁর ছেলে ১৫ বছর বয়স থেকেই পরিবার থেকে দূরে থাকছে এবং সব কিছু নিজেই সামলাচ্ছে। এখন আরভ উপার্জনও শুরু করেছে। অভিনেতার মতে, আরভের শুরুর বেতন ছিল মাত্র ৪৫০০ টাকা। এই আয়ে অক্ষয় খুবই খুশি।

আরও পড়ুন: বছরে মাত্র দুটি ছবি করার সিদ্ধান্ত রাজকুমারের! নেপথ্যের কারণ কি সন্তান? যা বললেন নায়ক
শুভঙ্কর মিশ্রকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে, অক্ষয় কুমারকে তাঁর ছেলে আরভের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিনোদন আরভের আসার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন অভিনেতা বলেন, ‘আরভ বিনোদন জগতে আসতে চায় না। এটা ওঁর কোনও পরিকল্পনাই নয়। ও ফ্যাশন নিয়েই কাজ করতে চায়।’ অক্ষয় আরও জানান যে, আরভ এখন ওঁর কাজ থেকে প্রায় ৪,৫০০ টাকা আয় করে। আরভ ওঁর কাজ সম্পর্কে আরও জানতে গ্রাম ও শহরে ঘুরে বেড়াচ্ছে। ও ফ্যাশন এবং বিভিন্ন প্রিন্ট সম্পর্কে শিখছে।
অক্ষয় কুমার আরও ব্যাখ্যা করেছেন যে, তাঁর এবং তাঁর ছেলের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তবে, কিছু কিছু ক্ষেত্রে তাঁদের মধ্যে মিলও আছে। যেমন, আরভ স্বাস্থ্য সচেতন, নিজের কাজে মনোযোগী এবং নিজের কাজকে ভালোবাসে। অক্ষয় আরও জানিয়েছেন যে, সন্তান পালনের ক্ষেত্রে তিনি কোনও উপদেশ দেন না। অভিনেতা তাঁর ছেলেকে শুধু একটাই জিনিস শিখিয়েছেন, আর তা হলো-কখনও কারও ক্ষতি না করা। আরভ প্রচারের আলোয় থাকতে পছন্দ করে না এবং ১৫ বছর বয়স থেকেই সে আলাদা ভাবে থাকছে।
আরও পড়ুন: জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ
আরাভ নিজের খাবার নিজেই রান্না করে
{{/usCountry}}আরও পড়ুন: জার্মান সুন্দরীর ছবিতে লাইক দিয়েও তা আনলাইক করলেন বিরাট! 'ওঁর জন্য খারাপ লাগছে…', বললেন লিজালাজ
আরাভ নিজের খাবার নিজেই রান্না করে
{{/usCountry}}অক্ষয় জানিয়েছেন যে তাঁর ছেলে ১৫ বছর বয়সে লন্ডনে চলে গিয়েছিল। সেখানে সে নিজের মতো করে জীবনযাপন করছে এবং নিজের দৈনন্দিন কাজ, রান্না ও পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব নিজেই সামলাচ্ছে। অক্ষয় আরও জানান যে, আরভ প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করে। এছাড়াও, অক্ষয় তাঁর ছেলেকে নিজের মতোই মার্শাল আর্টে প্রশিক্ষণ দিয়েছেন। সে বর্তমানে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছে।
অক্ষয়ের ছবি ভূত বাংলা প্রসঙ্গে
অক্ষয় কুমার বর্তমানে তাঁর 'ভূত বাংলা' ছবির জন্য আলোচনায় রয়েছেন। ছবিটি বক্স অফিসে ১২ কোটি টাকা দিয়ে শুরু করেছে এবং এই সপ্তাহান্তে ভালো আয় করবে বলে আশা করা হচ্ছে। ছবিটি নিয়ে প্রত্যাশা অনেক বেশি।