একসময় বলিউডের অভিনেত্রীদের গলায় শুধু শুনতে পাওয়া যেত অলকা ইয়াগ্নিকের গান। কখনো কুমার শানুর সঙ্গে কখনো আবার উদিত নারায়ণের সঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট গান সকলকে উপহার দিয়েছেন সংগীত শিল্পী। তবে গত জুন মাসে অলকাকে হুইল চেয়ারে বসে থাকতে দেখে মন ভেঙে ছিল অনেকের। রাষ্ট্রপতি ভবনে পদ্মভূষণ সম্মান গ্রহণ করতে এসে অলকার শারীরিক অবস্থা দেখে উদ্বিগ্ন হয়েছিলেন ভক্তরা।

পরে অলকা জানিয়েছিলেন তিনি শ্রবণ ক্ষমতা সংক্রান্ত একটি বিরল রোগে আক্রান্ত। ২০২৪ সাল থেকেই তিনি গানের জগত থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। শারীরিক অসুস্থতার জন্য তিনি আপাতত রয়েছেন বিশ্রামে। তবে এবার সংগীত শিল্পীর অনুরাগীদের জন্য সুখবর। আগামী ডিসেম্বর মাসেই আবার মঞ্চ কাঁপাতে আসছেন গায়িকা।
আরও পড়ুন: মধ্যরাতে বাড়িতে পুলিশ, গ্রেফতার হওয়ার আগে ফেসবুক লাইভে ঋত্বিকের নায়িকা জ্যোতিকা জ্যোতি
পরিচালক সুভাষ ঘাই এই সুখবরটি সকলে সামনে নিয়ে এসেছেন। পরিচালকের কেয়া জামানা থা, সঙ্গীতানুষ্ঠানে যোগদান করবেন অলকা। কিছুদিন আগেই গায়িকার সঙ্গে দেখা করেছিলেন পরিচালক, পরিচালকের আমন্ত্রণে সাড়া দিয়ে এবার আবার জনসম্মুখে আসতে চলেছেন অলকা।
সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নিয়ে পরিচালক জানিয়েছেন, খুব তাড়াতাড়ি অলকা ইয়াগনিক ফিরছেন। ওঁর কন্ঠ আগের মতই সকলকে মুগ্ধ করবে। গতরাতে ১১ ডিসেম্বর আমার সংগীত সকলের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছি আমি। এই অনুষ্ঠানটি হবে জিও গার্ডেনে। উনি হাসি মুখে জানিয়েছেন যে উনি আসবেন।
আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা
{{/usCountry}}আরও পড়ুন: 'ওকে বাচ্চা বলা যায় না', রাজবীরের আসল বয়স ফাঁস করলেন সৌরভের মা
{{/usCountry}}প্রসঙ্গত, সুভাষ ঘাই এবং অলকা একসঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন। তাল, পরদেশ, খলনায়ক সহ বহু ছবিতে একসঙ্গে কাজ করেছেন এই তারকা যুগল। দীর্ঘ বিরতির পর অলকার সুরের মূর্ছনায় আবার মুগ্ধ হওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন সকলে।